স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট মলয় চক্রবর্তী রাজু ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এ.এস.এম. মাহবুবুল হাছান তালুকদার শাহীন বীনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সভাপতিসহ ৭টি পদে ১১ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বুধবার প্রধান নির্বাচন কমিশনার মো. মূইয উল মারজান জানান, সুনামগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি (২০২৬—২০২৭) নির্বাচন উপলক্ষে ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল, যাচাই—বাছাই, আপিল নিষ্পত্তি এবং প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা অতিবাহিত হওয়ার পর পদসমূহে পদসংখ্যার সমপরিমাণ বৈধ প্রার্থী অবশিষ্ট থাকায় সমিতির গঠনতন্ত্র ও নির্বাচন বিধিমালার বিধান মোতাবেক সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, সভাপতি পদে অ্যাডভোকেট মলয় চক্রবর্তী রাজু ও মোহাম্মদ মিজানুর রহমান মিঠু প্রতিদ্বন্দ্বি ছিলেন। কিন্তু মোহাম্মদ মিজানুর রহমান মিঠু শেষ সময়ে প্রার্থীতা প্রত্যাহার করায় অ্যাডভোকেট মলয় চক্রবর্তী রাজু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন— সহ—সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসাইন (FCA) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ.এস.এম. মাহবুবুল হাছান তালুকদার শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক রজত কান্তি দাস, অডিটর/লাইব্রেরী সম্পাদক রাইসুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সদস্য অ্যাডভোকেট সজল কুমার রায়, অ্যাডভোকেট রত্না সাহা, লিটন চন্দ্র দাস, অ্যাডভোকেট এনাম আহমেদ, অনন্ত কুমার রায়।
সুনামগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি আগামী এক বছর অর্থাৎ, ২০২৬—২০২৭ সালে দায়িত্ব পালন করবেন। এদিকে অ্যাডভোকেট মলয় চক্রবর্তী রাজু ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এ.এস.এম. মাহবুবুল হাছান তালুকদার শাহীন নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানানো হয়েছে।