1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

সৌদি সরকার গৃহকর্মী নিয়োগের নতুন শর্ত আরোপ করেছে

  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫
  • ৫৬৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: সৌদি সরকার গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে সেদেশের নাগরিকদের ওপর নতুন শর্ত আরোপ করেছেন।

কোনো সৌদি নাগরিক একজন গৃহকর্মী রাখতে চাইলে তার ব্যাংক অ্যাকাউন্টে কমপক্ষে ৩৫ হাজার সৌদি রিয়াল (৭ লাখ টাকা) জমা থাকবে হবে। সেই সঙ্গে আবেদনকারীর সর্বনিম্ন বেতন হতে হবে ৫ হাজার সৌদি রিয়াল।

দুইজন অথবা তিনজন গৃহকর্মী রাখতে হলে সর্বনিম্ন মাসিক আয় হতে হবে ১৮ হাজার রিয়াল এবং ব্যাংকে ১ লাখ ২০ হাজার রিয়াল জমা থাকতে হবে। চারজন গৃহকর্মী রাখতে চাইলে ৩০ হাজার রিয়াল মাসিক আয় এবং আড়াই লাখ রিয়াল ব্যাংকে জমা থাকতে হবে। আর পাঁচজন গৃহকর্মী রাখতে চাইলে মাসিক আয়ের কোনো শর্ত আরোপ করা হয়নি। তবে আবেদনকারীর ব্যাংকে ৫ লাখ রিয়াল জমা থাকতে হবে।

দেশটির শ্রম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, অনেক সৌদি নাগরিক গৃহকর্মীর জন্য ভিসার আবেদন করেও ভিসা না পাওয়ার অন্যতম কারণ হচ্ছে আবেদনকারীর দুর্বল ব্যাংক অ্যাকাউন্ট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com