স্পোর্টস রিপোর্টার::
৮০-৯০ দশকের জনপ্রিয় ফুটবলার জগন্নাথপুরের যুক্তরাজ্যপ্রবাসী জুবায়ের আহমদ হামজার নামকরণে ‘
২য় হামজা কাপ ফুটবল টুর্নামেন্ট’ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই হারুনুর রশিদ হিরণ মিয়া স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রবীণ রাজনীতিবিদ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহসভাপতি সিদ্দিক আহমদ। এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান, য়ুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টার,
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাবেক কৃতি ফুটবলার, সাংবাদিক,গীতিকার জুবায়ের আহমদ হামজা,
উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, ছড়াকার সালাউদ্দিন আহমদ মিঠু, উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জাহির উদ্দিন,উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম,উপজেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকমল হোসেন ভূঁইয়াসহ বিভিন্ন পর্য়ায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে চিলাউড়া ফুটবল একাডেমীকে ০১ গোলে হারায় তাজপুরের নুনু ফুটবল একাডেমী।
সুনামগঞ্জ জেলা এডুকেশনের ট্রাষ্ট ইউকের সার্বিক সহযোগিতায় এবং উপজেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকমল হোসেন ভূঁইয়ার আয়োজনে আয়োজিত টুর্লামেন্টে মোট আটটি দল অংশ নিচ্ছে।
প্রসঙ্গত, জগন্নাথপুরের ৮০-৯০ দশের ক্রীড়া, সাংস্কৃতিক, নাট্যঅঙ্গণের জনপ্রিয় তারকা জুয়াবের আহমদ হামজার নামে ২০২২ সালের মার্চে প্রথমবারের মতো হামজা কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছিল। যার ধারবাহিকতায় এবারও এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।