1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

সুপ্রিম কোর্টে আজও আওয়ামী-বিএনপিপন্থী আইনজীবীদের ধাক্কাধাক্কি

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১৪৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে ফের আওয়ামী ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে এদিন সকাল থেকেই টানা মিছিল ও স্লোগানে উত্তাল হয়ে উঠে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ।

আজ সকাল ১০টার পর থেকে আইনজীবী সমিতির দ্বিতীয় দিনের নির্বাচনের ভোট শুরু হয়। এরপর ধীরে ধীরে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ভোটকেন্দ্রে দুই দলের আইনজীবীরা এসে জড়ো হন। তবে দুপুর সাড়ে ১২টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
advertisement

আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীরা জোরে জোরে স্লোগান দিতে থাকেন। একদল ‘ভোট চোর, ভোট চোর’ বলে স্লোগান দিতে থাকে। অন্য পক্ষ আবার তার উত্তর দিতে থাকে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়।

এ সময় তুমুল উত্তেজনা দেখা দিলে সতর্ক অবস্থান নেয় পুলিশ। তবে ওই সময়ও ভোট গ্রহণ চলছিল। ঘটনার পর দুই দলের সমর্থক আইনজীবীরা মুখোমুখি অবস্থান নিয়ে একে অপরের উদ্দেশে নানা ধরনের স্লোগান দেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com