1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা, সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন প্রার্থীরা সিলেটে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫০ মাধ্যমিকে ‘গুণী শিক্ষক’-এর স্বীকৃতি পেলেন জগন্নাথপুরের প্রধান শিক্ষক এইচ এম আজমল গাজা নিয়ে ট্রাম্পের কূটনীতিকে ‘লজ্জাজনক প্রদর্শনী’ বললেন মাখোঁ হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের নিউ ইয়র্কে বিমানের ১১ বোয়িং ক্রয়ের চুক্তি আজ অন্যের ব্যক্তিগত গোপনীয়তায় অনধিকার চর্চা জাতিসংঘ অধিবেশন/ ট্রাম্পের হুঁশিয়ারি, ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

ছাতকে চোর চক্রের হামলায় আহত ৬ পুলিশ

  • Update Time : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৩৬১ Time View

ছাতক সংবাদদাতা :: সুনামগঞ্জের ছাতক পৌরশহরে চুরির মামলার আসামি ধরতে ন ওসি (তদন্ত)সহ ৬ পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন । এর মধ্যে গুরুতর অবস্থায় এসআই পাভেল আহমদকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একাধিক চুরির মামলার আসামি ইদ্রিস আলীকে (৩৫) গ্রেফতার করতে পুলিশ বুধবার ভোর রাতে পৌরসভার ৭নং ওয়ার্ডের লাকি কমিউনিটি সেন্টারের পেছনের বস্তিতে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বস্তিতে থাকা ইদ্রিসের সহযোগীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় পুলিশের উপর।

হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন- ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম, এসআই পাভেল আহমদ, এএসআই সোহেল রানা, কনষ্টেবল সাহেদুল ইসলাম, সাজন মিয়া ও শফিউল ইসলাম।

থানার ওসি আশেক সুজা মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চোর ইদ্রিস সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় বুধবার দুপুরে চোর ইদ্রিসের মা আনোয়ারা বেগম ও স্ত্রী হাসিনা বেগমকে আটক করা হয়েছে বলেও জানান ওসি মামুন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com