1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার জগন্নাথপুরে এবার বোনের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সিলেটে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী সহমর্মিতায় গড়ে উঠুক ইসলামী সমাজ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানানোর সাহস পাবে না কেউ: প্রধানমন্ত্রী ৯-১৪ মাসেই কোরআনের হাফেজ দুই শিশু সুনামগঞ্জে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রকৌশলী-শিক্ষক নিহত

দিরাইয়ে মানববন্ধনে বক্তারা : শিশুর বাসযোগ্য বিশ্ব করে গড়ে তুলুন’

  • Update Time : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৩২৭ Time View

দিরাই উপজেলা সংবাদদাতা ঃ ‘বিশ্বকে শিশুর বাসযোগ্য করতে চাই’ শ্লোগানে দেশব্যাপি শিশুর প্রতি অমানবিক আচরণ, খুন, ধর্ষণ, অপহরণ, হত্যা ও গুম বন্ধের দাবিতে আমার সুরমা সাংবাদিক ফোরামের উদ্যোগে সোমবার বিকেল ৫টায় সুনামগঞ্জের দিরাই পৌরসভার থানা পয়েন্টে এক বিশাল মানববন্ধন সম্পন্ন হয়। দিরাই পৌরসভার সাবেক মেয়র হাজী আহমদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার। আমার সুরমা সাংবাদিক ফোরামের চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল বাছির সরদারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আনোয়ার হোসেন চৌধুরী, নজরুল ইসলাম রানা, হাফিজ আরিফ আহমদ, জুনেদ আহমদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক জিয়াউর রহমান লিটন, আবু হানিফ চৌধুরী, আবুল হোসেন, মাওলানা আবিদুর রহমান, মাওলানা সুজাত আহমদ, রুকুনুজ্জামান, শফিকুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি হাফিজুর রহমান তালুকদার বলেন, আজকের শিশু আগামি দিনের ভবিষ্যত, যদি এই সম্পদকে আমরা নষ্ট করে দেই, তবে জাতি হিসেবে এর দায় আমরা এড়াতে পারিনা। দেশে যেভাবে শিশুর ওপর নির্যাতন, হত্যা, অপহরণ ও খুন-গুমের মাত্রা বেড়েছে, তাতে করে আমরা আতংকে আছি। এতে মানবতাও ভুলুণ্ঠিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্র কোনভাবেই এর দায় থেকে মুক্তি পেতে পারেনা। তিনি আরো বলেন, সিলেটের রাজন হত্যা সারা দুনিয়াকে কাঁপিয়ে দিলো, সামিউল হত্যা ও সর্বশেষ হবিগঞ্জের চার শিশুর লাশ উদ্ধার জাতির জন্য কলঙ্কজনক। সুতরাং সরকার ও প্রশাসন যদি আরো সতর্ক ও সোচ্চার না হয়, তবে এ দেশের মানুষ তাদের জানমাল ও শিশুদের রক্ষায় রাস্তায় নেমে আসবে। শিশুদের ওপর সকল প্রকার অন্যায় ও অমানবিক আচরণ, পাশবিক নির্যাতন, খুন-গুমের মতো জঘন্য অপরাধ বন্ধ না হলে আমাদের আগামির ভবিষ্যত অঙ্কুরেই নষ্ট হবে, জাতি হিসেবে পৃথিবীতে আমরা পিছিয়ে পড়ব। এজন্য এ সকল অপরাধ বন্ধে প্রশাসনসহ সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com