1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
রোহিঙ্গা সংকট সমাধানে জরুরি পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর হোটেলের সামনে বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি মিছিল, পুলিশ মোতায়েন শিরক থেকে বাঁচতে করণীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা নেতৃবৃন্দের  সঙ্গে জগন্নাথপুর উপজেলা কমিটির মতবিনিময় সভা  ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা, সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন প্রার্থীরা সিলেটে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫০ মাধ্যমিকে ‘গুণী শিক্ষক’-এর স্বীকৃতি পেলেন জগন্নাথপুরের প্রধান শিক্ষক এইচ এম আজমল গাজা নিয়ে ট্রাম্পের কূটনীতিকে ‘লজ্জাজনক প্রদর্শনী’ বললেন মাখোঁ

যুক্তরাজ্যে গোলাগুলিতে নিহত-৪

  • Update Time : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৬৪৫ Time View

জগন্নাথপুর টুযেন্টিফোর ডটকম ডেস্ক :: যুক্তরাজ্যের কানসাস রাজ্যে গোলাগুলিতে এক বন্দুকধারীসহ চার ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজ্যের একটি কারখানায় গোলাগুলির এ ঘটনা ঘটে। বন্দুকধারীর এলাপাথাড়ি গুলিতে বিদ্ধ হয়েছেন কারখানার আরও ১৪ কর্মী। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, কারখানার একাধিক স্পটে বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে তিন ব্যক্তির মৃত্যু হয়। পরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে বন্দুকধারীও নিহত হয়। বন্দুকধারী ওই কারখানার এক প্রাক্তন শ্রমিক বলে জানিয়েছে পুলিশ। এটি এক্সসেল শিল্পগ্রুপের একটি প্রতিষ্ঠান।

রাজ্য পুলিশ কর্মকর্তা শরিফ টি ওয়ালটন জানান, সহকর্মীর গাড়ি চুরি করে সে কারখানায় আসছিল। পথে যাকে দেখেছে তাকেই গুলি করেছে। গুলিবিদ্ধদের মধ্যে গাড়ির মালিকও রয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশ কর্মকর্তা বলেন, গোলাগুলির এ ঘটনার সঙ্গে সন্ত্রাসী তৎপরতার কোনো সম্পর্ক নেই। তবে কী কারণে বন্দুকধারী এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বন্দুকধারী ওই কারখানার একজন কর্মী। তবে তার পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

ওই কারখানার কর্মী মার্টি পিয়ার্স স্থানীয় একটি টেলিভিশনকে জানান, ‘বন্দুকধারী কারখানায় ঢুকেই এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। প্রথমে ভেবেছিলাম কারখানার কোথাও আগুন লেগেছে কিংবা বিস্ফোরণ হয়েছে। বুঝতে পারেনি যে, কেউ গুলি ছুড়তে ছুড়তে ঢুকছে। দেখতে পেয়ে আমি সামনের পার্কিং লটে আত্মগোপন করি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com