স্টাফ রিপোর্টার-বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নব গঠিত আহ্বায়ক কমিটির সঙ্গে জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটির এক সৌজন্য সাক্ষাৎ ও সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের জগন্নাথ জিউর আখড়ায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক নারী নেত্রী কলি তালুকদার আরতির সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নব গঠিত সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব বিমল বণিক, জেলা শাখার সদস্য সিদ্বার্থ এষ,সন্তোষ রায় সন্তো,ডেনিশ চক্রবর্ত্তী,সুমন দাস প্রমুখ জগন্নাথপুর উপজেলা নেতৃবৃন্দের মধ্যে ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখার আহ্বায়ক সতীশ গোস্বামী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জগন্নাথপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক শশী কান্ত গোপ,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সদস্য সচিব সাংবাদিক অমিত দেব, পৌর শাখার আহ্বায়ক মুকুল ভট্টাচার্য্য প্রমুখ সভার শুরুতে নব গঠিত কমিটির নেতৃবৃন্দ কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জগন্নাথপুরের নেতৃবৃন্দ । পরে সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়।
সভায় সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব বিমল বণিক জানান,জগন্নাথপুর উপজেলা কমিটির সাথে সাংগঠনিক আলোচনার মাধ্যমে জেলা কমিটি মাঠ পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম শুরু করল। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী জেলা সন্মেলন যথাসময়ে করতে সকলের সহযোগিতা কামনা করছি। জেলা শাখার আহ্বায়ক কলি তালুকদার আরতি বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের প্রতি যে আস্হা রেখেছেন সকলের সহযোগিতা নিয়ে মাঠ পর্যায়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে কাজ শুরু করেছি। তিনি এতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।