1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম:
তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু

মেক্সিকোতে গির্জার ছাদ ধসে সাতজনের মৃত্যু

  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ২২৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মেক্সিকোতে একটি গির্জার ছাদ ধসে সাতজন নিহত এবং আরও ২০ জন আটকা পড়েছেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সিউদাদ মাদেরোর সান্তা ক্রুজের গির্জার ছাদ ধসে পড়ার পরে ৪৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর বিবিসি’র।

স্থানীয় সময় রোববার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। এ সময় অন্তত ১০০ জন লোক গির্জার ভেতরে ছিল।

উপকূলীয় রাজ্য তামাউলিপাসের পুলিশ জানায়, আটকে পড়াদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার তৎপরতা চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, ধসে পড়া গির্জার ভবনের সামনে উৎসুক জনতা ভিড় করেছে। ভিতরে আটকে পড়াদের খোঁজ চলছে।

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার তৎপরতা চালাতে লোকজন বেলচা ও পিক্যাক্স নিয়ে আসছে বলে জানা গেছে। জরুরি পরিসেবা থেকে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com