1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

এক গোলে জয় জগন্নাথপুরের

  • Update Time : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ২৬৬ Time View

স্টাফ রিপোর্টার::

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলায় ছাতক উপজেলাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে জগন্নাথপুর। শুক্রবার বিকেলে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে নির্ধারিত সময় শেষে ১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে ছাতক।
খেলার প্রথমার্ধেই ১১ নাম্বার জার্সিধারি ফরোয়ার্ডার ইমনের গোলে এগিয়ে যায় জগন্নাথপুর। এরপর দু’পক্ষের কেউই আর কোনো গোল না পাওয়ায় ১—০ গোলে জয়ী হয় জগন্নাথপুর। খেলার দু’দলের দু’জন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখান রেফারি। পুরো খেলা পরিচালনা করেন বাফুফে রেফারি আলমগীর সরকার। সহযোগী রেফারি ছিলেন মো. রাসেল মাহমুদ, বিকাশ সরকার ও সোহাগ মিয়া। ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করেন আতাউর রহমান।
গত বৃহস্পতিবার বিকেলে ৫ জেলার ষোলটি দল নিয়ে উদ্বোধন করা হয় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামিলীগ সভাপতি নুরুল হুদা মুকুট। প্রথম দিনের খেলায় তাহিরপুরের সাথে  টাইব্রেকারে জয় পায় সুনামগঞ্জ সদর উপজেলা।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com