1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু

এমপি আনার খুন/ সন্দেহভাজন খুনি শাহিন যা বললেন

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১২৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ভারতের পশ্চিমবঙ্গে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার খুনের সময় আক্তারুজ্জামান শাহীন বাংলাদেশে ছিলেন বলে দাবি করেছেন। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া বক্তব্যে এমনটা দাবি করেছেন শাহীন।

শাহীন বলেন, আনার হত্যায় আমাকে ফাঁসানো হয়েছে। ঘটনা কবে ঘটেছে সেগুলো আমি পত্রিকায় দেখেছি।

সে সময় আমি বাংলাদেশে ছিলাম। আমার পাসপোর্ট রেকর্ড দেখলে দেখা যাবে আমি ঘটনাস্থলে ছিলাম না।

 

পাঁচ কোটি টাকায় কিলিং মিশন চুক্তির অভিযোগের বিষয়ে তিনি বলেন, বলা হচ্ছে আমি পাঁচ কোটি টাকা দিয়েছি। কিভাবে আমি পাঁচ কোটি টাকা দিয়েছি।

কোথা থেকে পেলাম আমি এত টাকা। এখন এগুলো মানুষ বললে আমার কী করার আছে। 

তিনি আরো বলেন, আমি যদি অন্যায় করে থাকি তাহলে আমাকে ধরুক। যদি কোনো প্রমাণ থাকে তাহলে দেখাক।

আমি তো এই দেশে বিচার পাবো না। আমি আমেরিকার নাগরিক, এখানে চলে এসেছি। 

গত ১২ মে ভারতের কলকাতায় চিকিৎসার জন্য যান সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। গতকাল বুধবার (২২ মে) স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কলকাতায় এমপি আনারকে হত্যা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি জানান, মাস্টারমাইন্ড আখতারুজ্জামানের ঢাকার দুই বাসায় দুই-তিন মাস আগেই সংসদ সদস্য আনারকে হত্যার পরিকল্পনা করা হয়। তিনিই এ ঘটনার মাস্টারমাইন্ড।
সুত্র কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com