1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার জগন্নাথপুরে এবার বোনের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সিলেটে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী সহমর্মিতায় গড়ে উঠুক ইসলামী সমাজ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানানোর সাহস পাবে না কেউ: প্রধানমন্ত্রী ৯-১৪ মাসেই কোরআনের হাফেজ দুই শিশু সুনামগঞ্জে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রকৌশলী-শিক্ষক নিহত

বিএনপি নেত্রী খালেদা জিয়া মঙ্গলবার অাদালতে আত্মসমর্পণ করবেন

  • Update Time : রবিবার, ৩ এপ্রিল, ২০১৬
  • ৫৪৬ Time View

স্টাফ রিপোর্টার:: আগামী মঙ্গলবার পাঁচটি মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণ করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
রোববার বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। তিনি জানান, ওইদিন তিনি (খালেদা) আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করবেন।
অন্য আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন মেজবাহ জানান, মোট ৫টি মামলায় বিভিন্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানাবেন খালেদা জিয়া। আইনজীবীদের পরামর্শে খালেদা জিয়া আদালতে হাজির হয়ে জামিন আবেদনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
রাজধানীর যাত্রাবাড়ী থানায় গাড়ি পোড়ানোর একটি মামলায় গত ৩০ মার্চ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের ২৮ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
গত বছরের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গৌরি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে বাসের ২৯ যাত্রী দগ্ধ হন। এ ঘটনায় ২৪ জানুয়ারি বিকালে খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা করেন থানার এসআই কেএম নুরুজ্জামান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com