1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী ডেপুটি মেয়র এলিজা রহমান সৌদিতে সড়ক দুর্ঘটনায় সিলেটের চারজন নিহত ভোটারের এনআইডি ও মোবাইল নম্বর নিতে পারবেন না প্রার্থীরা আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ/ বাসায় ডেকে আনা ব্যক্তিই কেড়ে নেন তিন প্রাণ: পিবিআই দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী

আজ পূরণ হচ্ছে সিলেটবাসীর স্বপ্ন-৪টা ৪০ মিনিটে প্রথমবারের মতো নামছে আন্তর্জাতিক ফ্লাইট

  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০১৫
  • ৬১২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: প্রবাসী অধ্যুষিত সিলেটবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু করা। আজ বুধবার বিকেল ৪টা ৪০ মিনিটে এ দাবী বাস্তবায়িত হতে যাচ্ছে। পূরণ হচ্ছে সিলেটবাসীর স্বপ্ন।
সংযুক্ত আরব আমিরাত থেকে ১৬২ জনযাত্রী নিয়ে ‘ফ্লাই দুবাই’ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছে আজ। সেই সাথে বিকেল ৫টা ৪০ মিনিটে সম্পুর্ণ যাত্রী নিয়ে ওসমানী বিমানবন্দর থেকে আবার দুবাইর উদ্দেশে রওয়ানা হবে। আর এ ফ্লাইটই হবে কোন বিদেশী বিমানের সিলেট থেকে সরাসরি ফ্লাইট।
বিমানবন্দর সুত্রে জানা যায়, ‘ফ্লাই দুবাই’ এয়ারলাইন্সের ৮০০ সিরিজের বোয়িং ৭৩৭ বিমান দুবাই থেকে রওয়ানা হয়ে সরাসরি সিলেটে অবতরণ করবে এবং ওসমানী বিমানবন্দর থেকেই জ্বালানী সংগ্রহ করে পুণরায় যাত্রা শুরু করবে। বোয়িং ৭৩৭ বিমানটির যাত্রী ধারণ ক্ষমতা ১৬২ জন যার মধ্যে ১২টি বিজনেস ক্লাস এবং ১৫০টি ইকোনমি ক্লাস। সিলেট থেকে দুবাইর উদ্দেশ্যে যাওয়ার জন্য বিমানটির ১৬২টি সিটই মঙ্গলবারের মধ্যে বুকিং হয়ে গেছে বলে জানা গেছে। সুতরাং আগামীকাল সম্পুর্ণ যাত্রী নিয়েই বিমানটি সিলেট ত্যাগ করবে।
জানা যায়- ১৯৯৮ সালে ওসমানীকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু রিফুয়েলিং ব্যবস্থা না থাকায় গত ১৭ বছর ওসমানী থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু সম্ভব হয়নি। রিফুয়েলিং সমস্যার কারণে বিদেশী এয়ারলাইন্সগুলোরও কোন ফ্লাইট ওসমানীতে অবতরণ করেনি। গত ২৪ মার্চ থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পরীক্ষামূলকভাবে রিফুয়েলিং শুরু বেসরকারী দেশীয় এয়ারলাইন্স ইউএস বাংলা, নভোএয়ার ও রিজেন্ট ওসমানী থেকে জ্বালানী সংগ্রহ করছে, আজই প্রথম কোন বিদেশী বিমান ওসমানী থেকে জ্বালানী সংগ্রহ করবে। এদিকে সিলেটবাসীর দীঘিদিনের কাঙ্কিথ স্বপ্ন বাস্তবায়ন হতে যাওয়ায় প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরসহ গোটা সিলেটবাসীর মধ্যে আনন্দ দেখা দিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com