1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল

স্বরাষ্ট্র উপদেষ্টা/এ কী ইট লাগাইছেন, শহীদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?

  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

রাজধানীর রায়েরবাজার কবরস্থানে গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এ সময়, কবরস্থানে গণকবরের ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজে নিম্নমানের ইট দেখে সংশ্লিষ্ট প্রকৌশলী ও টেন্ডারকারীদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

শনিবার (২ আগস্ট) পরিদর্শনের সময় সংশ্লিষ্টদের ইট দেখিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ঘটনা কী? ইটের এটা কী কোয়ালিটি?’

টেন্ডার সংশ্লিষ্ট এক ব্যক্তি উত্তরে বলেন, ‘স্যার, এটা এক নম্বর ইট।’

স্বরাষ্ট্র উপদেষ্টা রাগান্বিত হয়ে বলেন, ‘কীসের এক নম্বর? এ কী ইট লাগাইছেন আপনারা? শহীদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন আপনারা?’

এক ব্যক্তি উত্তরে বলেন, ‘স্যার, ১০০ শতভাগ ভালো ইট এটা।’

স্বরাষ্ট্র উপদেষ্টা রেগে গিয়ে বলেন, ‘আপ ব্যাটা, কীসের ভালো ইট এটা?’

এরপর প্রকৌশলীকে ডাক দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রকৌশলীকে বলেন, ‘ইটগুলো আপনি দেখেন। আপনি কোথা থেকে পাস করেছেন?’

উত্তরে প্রকৌশলী বলেন, ‘আইইউবি থেকে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইইউবি থেকে পাস করেছেন। আপনিই দেখেন ইটগুলো কেমন।’

এরপর ইটগুলো সরানোর নির্দেশ দেন তিনি। পরে পাশেই পড়ে থাকা ইটের খোয়াগুলোর কাছে যান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানে গিয়েও সেগুলোর মান দেখে ক্ষোভ প্রকাশ করে সেগুলো সরানোর নির্দেশ দেন তিনি।

সূত্র-ইত্তেফাক

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com