1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম:

শেখ হাসিনার রায়ের পর মিষ্টি বিতরণকে কেন্দ্র করে ছাত্রদল নেতা নিহত

  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় উপলক্ষে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মিষ্টি বিতরণ অনুষ্ঠান নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে রবিউল ইসলাম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গতকাল সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জাহাঙ্গীর নগর (আগরপুর) ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ও আগরপুর গ্রামের বাসিন্দা কুয়েত প্রবাসী মিজানুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় উল্লাসিত হয়ে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পলাশ ফকিরের নেতৃত্বে তার সমর্থকরা সোমবার সন্ধ্যার পরে আগরপুর বাজারে মিষ্টি বিতরণ করছিলেন। এ সময় ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শান্ত ইসলাম ও তার সমর্থকরা ঘটনাস্থলে পৌঁছে তাদের কাউকে দাওয়াত না দেওয়ার বিষয়ে জানতে চায়।

এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে পলাশ গ্রুপের সমর্থক ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রবিউল ইসলামকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রবিউলকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ সরকার বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। রবিউলের মরদেহ ময়নাতদন্তের জন্য শেরে-ই- বাংলা মেডিকেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সূত্র খবরের কাগজ.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com