1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

হবিগঞ্জে স্বর্ণালংকার, ব্রিটিশ পাসপোর্টসহ ৩ চোর গ্রেপ্তার

  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জে একটি চুরির ঘটনায় তিন চোরকে আটক করেছে পুলিশ। এসময় চুরি হওয়া স্বর্ণালংকার ও একটি ব্রিটিশ পাসপোর্ট উদ্ধার করা হয়।

আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ সদর মডেল থানার এসআই সিরাজুল মাওলা চৌধুরী।

আটককৃত চোরেরা হল- মামুন মিয়া (২৭), কাজী ময়নুল ইসলাম (২৯) ও মো. পরহান মিয়া (২২)।
পুলিশ জানায়- গত ১৯ ডিসেম্বর হবিগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের পুরান বাজার এলাকার বাসিন্দা শেখ মোহাম্মদ আব্দুল গফুরের বসতঘরে জানালার গ্রিল কেটে প্রবেশ করে একদল চোর। এসময় তারা বিপুল পরিমাণ স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ২২ ডিসেম্বর হবিগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়।
পরে চুরির ঘটনাটি নিয়ে তদন্তে নামে পুলিশ। এরই প্রেক্ষিতে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই সিরাজুল মাওলা চৌধুরীর নেতৃত্বে পুলিশ শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বানিয়াচং উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামুন মিয়া, কাজী ময়নুল ইসলাম, ও মোঃ পরহান মিয়াকে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্যমতে শহরতলীর উমেদনগর এলাকার একটি বাড়ি থেকে চুরি হওয়া ১০ ভরি স্বর্ণালংকার, ১টি ব্রিটিশ পাসপোর্ট, একটি মোবাইল ফোন ও একটি ট্যাব উদ্ধার উদ্ধার করা হয়।

এসআই সিরাজুল মাওলা চৌধুরী জানান, অন্যান্য মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তিনজনের মধ্যে মামুন মিয়ার বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। সূত্র-সিলেটভিউ.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com