1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

কলকলিয়া ইউনিয়নে নৌকার সমর্থনে সভা

  • Update Time : বুধবার, ১১ মে, ২০১৬
  • ২৭৮ Time View

কলকলিয়া ইউনিয়ন প্রতিনিধি :: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী দ্বীপাল কান্তি দেব সমর্থনে কলকলিয়া বাজারে নির্বাচনী সভা অনুষ্টিত হয়েছে। বিকেল ৫ ঘটিকায় অনুষ্টিত সভায় সভাপতিত্বে করেন ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম।
ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মিজানুর রহমান মিজানের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাতগাও ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আওলাদ হোসেন, আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী দ্বীপাল কান্তি দেব, উপজেলা আওয়ামলীগের সহ-সভাপতি আব্দুল মালিক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি খায়রুল ইসলাম, সিলেট জেলা যুবলীগ নেতা আবু সাদেক রনি, সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য আলাল হোসেন রানা, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শুকুর আলী, ছমির আলী, রাসেল আহমদ, সমছু মিয়া, আব্দুল কদ্দুস, আব্দুল লতিফ মেম্বার, যুবলীগ নেতা হারুন মিয়া, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক রেজাউল করিম রেজা, আনোয়ার হোসেন সিপু, সামছুদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জাহিদ আলম রিয়াদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে। এই সরকারে উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে। স্বাধীনতার প্রতিক নৌকার প্রতিক বিজয় সুচিশ্চিত করতে সকল ঐক্যববদ্ধভাবে কাজ করার জন্য সবার প্রতি আহবান জানান। সভায় অন্যান্যোর মধ্যে উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান ভূইয়া, প্রচার সম্পাদক আজহারুল হক ভূইয়া শিশু, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলী, পৌর যুবলীগ নেতা শামিম আহমদ, কলকলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক কামরুল ইসলামসহ স্থানীয় আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com