1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে নৌকার পক্ষে আওয়ামীলীগের একাংশের প্রচারনা

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬
  • ২৭৮ Time View

স্টাফ রির্পোটার::: জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল হাসানের নৌকা প্রতীকের সমর্থনে উপজেলা আওয়ামীলীগের একাংশের নেতাকর্মীরা ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার ইউনিয়নের শাহারপাড়া বাজার, নোয়াগাঁও বাজার, ও সৈয়দপুর বাজারে গনসংযোগ ও পথ সভা করা হয়। সৈয়দপুর বাজারে নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয় প্রাঙ্গনে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সৈয়দ লাল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোয়ার আলীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌরসভার মেয়র উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল মনাফ, স্বাগত বক্তব্য দেন আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল হাসান, সিলেট মহানগর যুবলীগের সাবেক সভাপতি ও মহানগর আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম আহমদ,উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মুকিত মিয়া কামালী, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মল্লিক আব্দুর রউফ মাকু, স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব,পৌর কাউন্সিলর সুহেল আহমদ, দ্বীপক গোপ, উপজেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক এডভোকেট জুয়েল মিয়া, ইউনিয়ন যুবলীগ নেতা মনসুর কোরেশী, স্বেচ্ছাসেবকলীগ নেতা আসাদ কুরেশী, ছাত্রলীগ নেতা সৈয়দ মকসুদ, মোঃ কামাল হোসেন, মোঃ দিদার মিয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন, দলের কতিপয় নেতারা নৌকার বিজয়কে নসাৎ করতে কৌশলে অপতৎপরতায় লিপ্ত রয়েছেন তাদের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। দলের ঐক্যবদ্ধ নেতাকর্মীরাই পারেন নৌকার বিজয় সুনিশ্চিত করতে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com