1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিদ্যুৎ চুরি করে চলছিল ‘ইজিবাইক গ্যারেজ ও দোকানপাট’, ৩ লাখ ৬১ হাজার টাকা জরিমানা হবিগঞ্জে আইফোন ১১-এর লোভে বন্ধুকে হত্যা লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি এইচএসসির ফল প্রকাশ হবে ৩১ অক্টোবর সোশ্যাল মিডিয়া ব্যবহারে আত্মনিয়ন্ত্রণ জরুরি জগন্নাথপুরে জমিতে পানি সেচ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫ সড়কের পাশে অপেক্ষারত বাসযাত্রীদের চাপা দিল লরি, প্রাণ গেল ৫ জনের ওমানে ১৮ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের যুবক চার সন্তানকে প্রতিষ্ঠিত করেও শেষ বয়সে একা, ভাড়া বাসায় মিলল মায়ের পচনধরা মরদেহ প্রধানমন্ত্রীর সফর, জাপানে আজ শীর্ষ বৈঠক, সই হতে পারে আট সমঝোতা স্মারক

ফেসবুকে মিথ্যা মন্তব্য করার ঘটনায় বিপাকে পড়া জগন্নাথপুরের ছাত্রলীগ নেতা ক্ষমা চেয়ে রক্ষা পেলেন

  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০১৬
  • ৭৮২ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ এবং যুক্তরাজ্য প্রবাসী আকছার আহমদকে কটুক্তি করে ফেসবুকে মন্তব্য করার ঘটনায় সৃষ্ট বিরোধ বৃহস্পতিবার সালিশ বৈঠকে নিস্পত্তি হয়েছে। সালিশে উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামের জানে আলম বাদশা মিয়া পুত্র ছাত্রলীগ নেতা তানভির আলম পিয়াস নিজের ভূল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। পরে বৈঠকে উপস্থিত গ্রামের গন্যমান্য ব্যাক্তি বর্গের উপস্থিতিতে বিষয়টির নিম্পতি ঘটে।
এলাকাবাসী জানান, তানভির আলম পিয়াস সম্প্রতি তার নিজ ফেসবুক আইডিতে উপজেলার শ্রীরামসি গ্রামের বাসিন্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবদুল কাইয়ুম মশাহিদ ও যুক্তরাজ্য প্রবাসী আকছার আহমদ কে কটুক্তি করে ফেসবুকে মিথ্যা বিরূপ মন্তব্য করেন। এ ঘটনায় আব্দুল কাইয়ুম মশাহিদ জগন্নাথপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ তদন্ত শুরু করে। পরে এলাকাবাসী বিষয়টি সালিশের মাধ্যমে নিস্পতির উদ্যোগ নেন। যার প্রেক্ষিতে বৃহস্পতিবার সালিশ বৈঠকে উপস্থিত হয়ে অভিযুক্ত তানভীর ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে এধরনের মিথ্যাচার করবে না বলে অঙ্গীকার করে ফেসবুকে স্ট্যাটাস দিলে বিষয়টি নিস্পত্তি করা হয়। বৈঠকে উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন ও উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদের পিতাকে স্বাধীনতার পক্ষে মানুষ হিসেবে উল্লেখ করে মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা তুলে ধরা হয়। উল্লেখ্য সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনের মুক্তিযুদ্ধ বিষয়ক এক অনুষ্ঠানে তানভীর আলম পিয়াসের পিতা জানে আলম শ্রীরামসি গনহত্যার শহীদ পরিবারের সদস্য হিসেবে উপস্থিত হলে ফেসবুকে এধরনের সংবাদ দেখে যুক্তরাজ্য প্রবাসী আকছার আহমদ একটি মন্তব্য করেন। পরবর্তীতে তিনি তার বক্তব্য সংশোধন করেন। এনিয়ে পিয়াস ফেসবুকে আকছার আহমদসহ জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন,উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদের পিতাকে স্বাধীনতা বিরোধী রাজাকার হিসেবে আখ্যায়িত করে বিরূপ মন্তব্য করেন। এনিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিলে বিষয়টি এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সালিসে নিস্পত্তির উদ্যোগ নিয়ে সমাধান করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com