1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

শাহারপাড়ায় নৌকার প্রার্থীকে প্রচারনায় বাঁধা প্রদানের অভিযোগ

  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০১৬
  • ২৭২ Time View

স্টাফ রিপোর্টার:::: জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল হাসানের সমর্থকদের প্রচারনায় বাধা দেয়ার অভিযোগ উঠেছে আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী তৈয়ব মিয়া কামালীর সমর্থকদের বিরুদ্ধে। জানা যায়, বৃহস্পতিবার বিকেলে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল হাসান নৌকা প্রতীকের সমর্থনে আওয়ামীলীগ নেতাকর্মীদের নিয়ে গনসংযোগে গেলে বিদ্রোহী প্রার্থী তৈয়ব মিয়া কামালীর সমর্থকরা আওয়ামীলীগ প্রার্থীর সমর্থকদের সাথে অশালীন আচরন করেন। এতে দু’পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দিলে স্থানীয় নেতাকর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গের হস্তকক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এবিষয়ে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল হাসান বলেন, আমি দলীয় নেতাকর্মীদের নিয়ে গনসংযোগে গেলে স্বতন্ত্র প্রার্থী তৈয়ব মিয়া কামালীর সমর্থক যুবলীগ নেতা চুনু মিয়া নৌকার সমর্থকদের সাথে দুব্যবহার করে প্রচারনায় বাধা দেন। বিষয়টি স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে শান্ত হয়। এবিষয়ে জানতে চেয়ারম্যান প্রার্থী তৈয়ব মিয়া কামালীর সাথে যোগাযোগ করলে মুঠোফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com