1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম:
নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় মাছ ধরার সময় বজ্রপাতে যুবক নিহত ইংল্যান্ড দারুণ জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলো

মৃত্যুর আগ-মুহূর্তে মহানবী (সা.) যে দুই দোয়া পড়েছিলেন

  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৮ Time View

মৃত্যু—মানবজীবনের অবধারিত এক চূড়ান্ত সত্য। এই ক্ষণিক পৃথিবীর সব ব্যস্ততা, স্বপ্ন আর আকাঙ্ক্ষার শেষে আসে এক নিঃশব্দ বিদায়। কিন্তু সেই বিদায়ের মুহূর্তে একজন মুমিনের হৃদয়ে কী থাকে? কী প্রার্থনা উচ্চারিত হয় তার জিহ্বায়? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাইতো মহানবী (সা.)-যিনি ছিলেন আল্লাহর সর্বাধিক প্রিয় বান্দা, তিনিও মৃত্যুর কঠিন মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা, রহমত ও উত্তম সঙ্গ কামনা করে দোয়া করেছিলেন।
আয়েশা (রা.)-থেকে বর্ণিত, আমি মহানবী (সা.)-কে মৃত্যুর আগে আমার গায়ে হেলান দিয়ে এই দোয়া পাঠ করতে শুনেছি। তিনি বলেছেন,

اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي، وَأَلْحِقْنِي بِالرَّفِيقِ الأَعْلَى

উচ্চারণ :
‘আল্লাহুম্মাগফিরলি ওরহামনি ওয়া আলহিকনি বিররাফিকিল আলা।
অর্থ :
‘হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার ওপর রহম করুন এবং আমাকে মহান সাথির সাথে মিলিত করে দিন।
’ (সহিহ বুখারি, হাদিস নং : ৪৪৪৭)

অন্য হাদিসে আয়েশা (রা.)-আরো বর্ণনা করে বলেন, ‘আমি দেখেছি যে, মহানবী (সা.) যখন মৃত্যুমুখে ছিলেন, তখন তার সামনে একটি পাত্র ছিল। তিনি সেটার মধ্যে হাত ঢুকিয়ে পানি নিয়ে চেহারা মুছছিলেন আর বলছিলেন,

اللَّهُمَّ أَعِنِّي عَلَى غَمَرَاتِ الْمَوْتِ أَوْ سَكَرَاتِ الْمَوْتِ

উচ্চারণ :
‘আল্লাহুম্মা আয়িন্নি আলা গামারাতিল মাউতি আও সাকারাতিল মাউতি।’

অর্থ :
‘হে আল্লাহ, মৃত্যুর কষ্ট ও তার বিভীষিকা থেকে আপনি আমাকে রক্ষা করুন।’ (সহিহ বুখারি, হাদিস নং : ৪৪৪০, সহিহ মুসলিম, হাদিস নং : ৬২৯৩)।
সৌজন্যে কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com