1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

‘ধান ডুবি গেলে আমরা বাঁচমু কিলা’

  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

বিশেষ প্রতিনিধি::
হাওরের বোরোধানই আমরার একমাত্র জীবন চলার ভরসা। হারা (সারা) বছরের খানি (খাবার) চলে অউ ধান থাকি। হুনরাম, আগাম বন্যা বুলে অইব। যদি বন্যায় ফসল ডুবি যায় বা নষ্ট অইযায় তে আমরা বাঁচমু কিলা। অভাব অনটনে খাইয়া না খাইয়া হারাবছর থাকতাম অইব। জীবন বাঁচাতে স্বামীর লগে হাওরের পাকা ধান গোলায় তুলতে কাজ কররাম।

আজ রোববার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়া হাওরের দাসনাগাঁও স্লুইছগেট এলাকায় এসব কথা বলছিলেন কৃষাণী রুনা বেগম (৩০)। তাঁর বাড়ি হাওরের পাশ্ববর্তী দিরাই উপজেলার রাজনগর গ্রামে।
তিনি হাওর থেকে জমির কাটা ধান নৌকায় বোঝাই করে তীরে এনে নৌকা থেকে ধান তুলছিলেন পাড়ে। তাঁকে সহযোহিতা করছিলেন আরেক নারী।

রুনা বেগম এ প্রতিবেদককে জানালেন, এবার হাওরে শ্রমিক সংকট, ক্ষেতে বৃষ্টির পানি জমে থাকায় ধান কাটার মেশিন (হারভেষ্টার) দিয়ে কাজ করা সম্ভব হচ্ছে না। পাকাধান নিয়ে দুশ্চিতায় ভূগছিলেন । আজকে সকালে গ্রামের এক যুবককে নিয়ে তাঁর স্বামী শাহেদ মিয়া জমির ধান কাটছেন। আর ওই কাটা ধান তিনি নৌকা করে এনে পাড়ে তুলছেন । পরে এখানেই মাড়াই কাজ শেষে বাড়িতে নিয়ে যাবেন। নলুয়ার হাওরে এবছর ৫ কেদার জমিতে ফসল চাষাবাদ করেছেন এই কৃষক পরিবার। ৫ সদস্যের সংসারে সারাবছরের সংসারের যোগান চলে এই ফসল থেকে। ওই নারীর মতো পাকাধান ঘরে তোলতে লড়ছেন কৃষকরা। জেলার অন্যতম বৃহৎ নলুয়া হাওরের রসুলপুর এলাকায় কথা হয় আরেক দরিদ্র কৃষক জাহাঙ্গীর মিয়ার সঙ্গে। তিনি বলেন, শ্রমিক সংকটের কারণে ছোট ভাইকে নিয়ে ক্ষেতের পাকাধান কাটছি। আশা করছি, দুই-তিন দিনের মধ্যে ধান কাটা শেষ করতে পারব । এবছর ৪ কেদার জমিতে বোরো ফসল আবাদ করেছি। ভালো ভালোয় যদি ফসল তোলা যায় তাহলে এই কষ্ট সার্থক হবে।

হাওরপারের বাসিন্দা সাইদুর রহমান বলেন, এবার ফসল ভালো হলেও হাওরে নানা সংকটে পড়েছেন কৃষকরা। হাওরে জলাবদ্ধতা, জ্বালানি সংকট ও শ্রমিক সংকটে দিশেহারা কৃষকরা।
নলুয়া হাওর ব্যাষ্টিত চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল বলেন, হাওরে এখন ধান তোলার কাজে ব্যস্ত কৃষক/ কৃষাণীরা। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছেন তাঁরা। আগাম বন্যার শঙ্কায় উৎকষ্ঠাও আছে।

এদিকে পানি উন্নয়ন বোর্ড অকাল বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে দ্রুত ধান কাটার জন্য আহ্বান জানালে কৃষকদের রাতের ঘুম হারাম হয়ে গেছে।

স্থানীয় কৃষি অফিস সূত্র জানায়, জগন্নাথপুরে এবছর ২০ হাজার ৪২৩ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। গতকাল পর্যন্ত প্রায় ৫০ ভাগ ধান কাটা হয়েছে।

জগন্নাথপুর জলা কৃষি কর্মকর্তা কাওসার আহমদ বলেন, হাওরে কিছুটা শ্রমিক সংকট রয়েছে। আশা করছি, এক সপ্তাহের মধ্যে ধান কাটা শেষ হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com