স্টাফ রিপোর্টার::
বিদ্যুৎ বিপর্যয়ে অচল হয়ে পড়েছেন জগন্নাথপুরবাসী।
গতকাল রোববার মধ্যরাত থেকে আজ সোমবার বেলা দুইটা (এ রিপোর্ট লেখা পর্যন্ত) বিদ্যুৎ ছিল না। ফলে চরম দুর্ভোগে পড়েছেন জনসাধারণ। দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় গ্রামীন ফোনের নেটওয়ার্ট, ইন্টারনেট ও ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিদ্যুতের কারণে পানির মটর না চালানো যাচ্ছে না। যে কারণে তীব্র পানি সংকট দেখা দিয়েছে। বাসাবাড়ীতে অন্ধকার পরিবেশ বিরাজ করছে। এছাড়াও বিদ্যুতের অভাবে দৈনিদ্য কার্যক্রম ব্যাহত হয়েছে।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে ঘন্টার পর ঘন্টা বিদ্যুতের লোডশেডিং চলছে। গতকাল রোববার বিকেল থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। মধ্যরাতে কিছুসময় বিদ্যুৎ সংযোগ পাওয়া গেলেও ঝড় বৃষ্টির শুরু হওয়ার পর থেকে আর বিদ্যুতের দেখা মিলেনি। দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন উপজেলাবাসী।
জগন্নাথপুর উপজেলা আবাসিক (বিদ্যুৎ) প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ বলেন, রাতে কালবৈশালীর ঝড় ও বজ্রপাতের কারণে বিদ্যুতের সংযোগ রাখা সম্ভব হচ্ছিল না। এরমধ্যে জগন্নাথপুরের বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি পড়ে গেছে। ছিঁড়ে গেছে অসংখ্য তার। ওই এসব ক্ষতিগ্রস্থ এলাকায় থেকে ফোন আসছে বিদ্যুতের সংযোগ বন্ধ রাখার জন্য। আমরা কিছু সময় আগে উপজেলা সদরের একটি অংশে বিদ্যুৎ চালু করেছি। ধরে ধরে এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হবে। আমরা লাইন চেক করে করে দেখছি।