1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

জগন্নাথপুরে ভারী বৃষ্টি, বন্যার শঙ্কা, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা

  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার::
গত দুই দিন ধরে সুনামগঞ্জের জগন্নাথপুরে ঝড় ও বজ্রসহ ভারী ভারী বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বাড়ছে। বন্যার আশঙ্কায় কৃষকেরা হাওরে যে যেভাবে পারছেন ধান কাটছেন। তবে গতকাল সোমবার ও আজ মঙ্গলবারের টানা বৃষ্টিপাতের কারণের হাওরে ধান কাটা যাচ্ছে না। এছাড়াও ধান মাড়াই ও শুকানোও সম্ভব হচ্ছে না। ফসল নিয়ে উভয সংকটে পড়েছেন কৃষকরা।

এদিকে গতকাল সোমবার জগন্নাথপুর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে জরুরি সভা করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা শিমূল মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন, কৃষি কর্মকর্তা কাওসার আহমদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, উপজেলা বিএনপির আহবায়ন আবু হোরায়রা ছাদ, পানি উন্নয়ন বোর্ডের এসও শেখ ফরিদ উদ্দিন, প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমদ, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহজাহান মিয়া, বাজার বনিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভূঁইয়াসহ অনেকে।

সভায় আগাম বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগের শঙ্কার উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, যথ দ্রূত সম্ভব হাওরের ফসল কর্তনের প্রয়োজনীয় ব্যবস্থা আরও বেশি গুরুত্ব দিতে হবে। কৃষকদের প্রাণ চেষ্টা করছেন ফসল গোলায় তুলতে। আমাদের উচিত সবার আগে কৃষককে পাশে দাঁড়ানো। যাতে করে কৃষকরা তাদের কষ্ঠের ফসল তোলতে পারেন। এছাড়াও যে কোনো ধরনের দুর্য়োগ মোকাবেলায় প্রস্তুতি গ্রহনের গুরুত্বারোপ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এবার জগন্নাথপুরে ২০ হাজার ৪শত হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। এরমধ্যে ৫০,ভাগ ধান টাকা শেষ হয়েছে। গত দুই দিনের ঝড় ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের ফলে হাওরে ধান টাকা মুশকিল হয়ে উঠেছে। তবুও কৃষকরা চেষ্টা করে যাচ্ছেন।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, আজ মঙ্গলবার থেকে আগামী টানা তিন দিন সুনামগঞ্জ ও জেলার উজানে ভারতের চেরাপুঞ্জিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। এতে পানি আরও বাড়বে। এমনিতেই টানা বৃষ্টিতে হাওরের ফসল রক্ষা বাঁধের মাটি দুর্বল হয়ে আছে। উজানের ঢল নামলে সেই ঢলের চাপ অনেক বাঁধ এখন আর সামলাতে পারবে না।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com