1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

হাওরে কৃষকদের দুর্দশা যেন কাটছেই না

  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ৫৯ Time View

বিশেষ প্রতিনিধি::
আবারও ভারী বৃষ্টিপাতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ডুবে যাওয়া ধান কাটা, মাড়াই ও শুকানো নিয়ে নতুন করে দুর্ভোগে পড়েছেন কৃষকরা। শুক্রবার রাত থেকে আজ শনিবার (২ মে) বিকেলে পর্যন্ত টানা বৃষ্টিপাতের কারণে এ ভোগান্তির সৃষ্টি হয়।

গত সোমবার থেকে বুধবার পর্যন্ত টানা তিনদিনের দুর্যোগের পর বৃহস্পতিবার রোদের দেখা পেয়ে ধান উত্তোলনে, মাড়াইয়ে ও শুকানোর কাজে নামেন হাওরের কৃষকরা। শুক্রবার সকালের দিকে কিছুক্ষণ বৃষ্টি হলেও দিনের অধিকাংশ আকাশ মেঘলা ছিল। তবে বৃষ্টি আর হয়নি। রাতে আবার বৃষ্টি শুরু হলে পরিস্থিতি বদলে যায়।

কৃষকরা জানিয়েছেন, সম্প্রতি উজান থেকে নেমে আসা ঢলে ও ভারী বৃষ্টিপাতে জগন্নাথপুরের সর্ববৃহৎ নলুয়া হাওরসহ উপজেলার ছোট বড় ১৫টি হাওরের আধা পাকা বোরোধান পানির নিচে তলিয়ে যায়। ফলে হাওরাঞ্চলের কৃষকদের মধ্যে হাহাকার দেখা দেয়। বৃহস্পতিবার ও শুক্রবার বৈরী আবহাওয়া কাটলেও শনিবারের ভারী বর্ষনে হাওরের বেড়েছে পানি। ফলে ডুবে যাওয়া ধান আর নিচে চলে গেছে। দুর্যোগের কারণে মাড়াই ও ধান শুকানো যাচ্ছে না। এতে করে কাটা ধান নিয়ে দুশ্চিন্তায় আছেন কৃষকরা।

নলুয়া হাওরের কৃষক দিলদার হোসেন বলেন, অব্যাহত বৃষ্টিতে হাওরের ফসল ডুবে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছি।
গত দুইদিন আবহাওয়া কিছুটা ভালো হওয়ায় ডুবে যাওয়া ধান তুলতে আবার মাঠে নেমে পড়লাম। আজকে ভোররাত থেকে সারাদিনের বৃষ্টিতে আবারও হতাশায় বাড়িয়েছে। সারাবছর কীভাবে চলব সেই চিন্তায় চোখের ঘুম আসছে না। এবছর ২ হাল জমিতে চাষ করেছিলাম। এরমধ্যে ১ হালের ধান কাটতে পারলেও সেই কাটা ধানের মাড়াই ও শুকানো নিয়ে দুর্ভোগে আছি।

নলুয়া হাওর ব্যষ্টিত চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল বলেন, অব্যাহত বৃষ্টিপাতের পর গত দুইদিন আবহাওয়া ভালো থাকায় কৃষকরা পানিতে তলিয়ে যাওয়া ধান তুলতে নতুন করে মাঠে লড়াইয়ে নামেন। ব্যস্ত হয়ে উঠেন ধান মাড়াই ও শুকানোর কাজে। শনিবার ভোররাত থেকে দিনভর বৃষ্টি হওয়ায় বোরো ধান নিয়ে দুর্ভোগে পড়েছেন কৃষকরা। এরমধ্যে নলুয়া হাওরের অর্ধেক ফসল পানিতে তলিয়ে গেছে বলে তিনি জানিয়েছেন।

জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ জানান, এবছর জগন্নাথপুরে ২০ হাজার ৪৩৪ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। ইতিমধ্যে ৬৫ ভাগ ধান কাটা হয়েছে। আজকের ভারী বৃষ্টিতে কৃষকরা ফের ভোগান্তিতে পড়েছেন। আমরা তাদের খোঁজ খবর নিচ্ছি।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন বলেন, আমরা সার্বক্ষণিক কৃষকদের পাশে রয়েছি। নানা উদ্যাগ নিয়ে তাদের সহযোগিতার চেষ্টা করছি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com