1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার জগন্নাথপুরে এবার বোনের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সিলেটে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী সহমর্মিতায় গড়ে উঠুক ইসলামী সমাজ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানানোর সাহস পাবে না কেউ: প্রধানমন্ত্রী ৯-১৪ মাসেই কোরআনের হাফেজ দুই শিশু সুনামগঞ্জে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রকৌশলী-শিক্ষক নিহত

জগন্নাথপুরের অজান্তা দেবরায় লন্ডনের বাকিং অ্যান্ড ডেগেনহামে আবারো কাউন্সিলর নির্বাচিত

  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৫৪ Time View

যুক্তরাজ্য প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মেয়ে অজান্তা দেবরায় লন্ডনের বাকিং অ্যান্ড ডেগেনহামে আবারো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। লেবার পার্টির প্রার্থী হিসেবে গত ৭ মে তিনি বিপুল ভোটের ব্যবধানে কাউন্সিলর নির্বাচিত হন। এর আগে ২০২৪ সালে উপনির্বাচনে প্রথম বারের মতো একজন বাঙালি হিসেবে তিনি কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। তিনি জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ঐয়ারদাস গ্রামের শিক্ষানুরাগী সমাজকর্মী জোর্তিময় দেবরায় ও গৃহিণী রমা রানী দেবের জ্যেষ্ট কন্যা।

অজান্তা দেবরায়ের পারিবারিক ও রাজনৈতিক সূত্র জানায়, তিনি দেশে থাকাবস্হায় ২০০১ সালে বাংলাদেশে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন। সিলেট মুরারি চাঁদ কলেজের শিক্ষার্থী হিসেবে পড়ালেখাকালীন সময়ে ভারতের বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হয়ে সেখান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০১১ সালে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান এবং লন্ডনের ইউনির্ভাসিটি অব চেস্টারশায়ার থেকে এমবিএ ও লন্ডনের সোয়াস থেকে পলিটিক্স রাইটস অ্যান্ড জাস্টিস বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। সেখানে লেখাপড়ার পাশাপাশি মানবাধিকার কমী হিসেবে কাজ শুরু করেন। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে একজন মানবাধিকার কর্মী হিসেবে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা রাখেন। এরপর থেকে তিনি লেবার পার্টির মুলধারার রাজনীতিতে সক্রিয় হন।
শ্বেতাঙ্গ অধ্যুষিত ভিলেজ ওয়ার্ড এলাকায় দুইজন কাউন্সিলরের মৃত্যুতে ২০২৪ সালে ডিসেম্বর মাসে উপ নির্বাচনে একটিতে অজান্তা দেবরায় কাউন্সিলর নির্বাচিত হন। গত ৭ মে অনুষ্ঠিত উপ নির্বাচনে লেবার পার্টির প্রার্থী হিসেবে তিনি বিপুল ভোটের ব্যবধানে আবারো কাউন্সিলর নির্বাচিত হন।


অজান্তা দেবরায়ের বাবা জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ঐয়ারদাস গ্রামের শিক্ষানুরাগী সমাজকর্মী জোর্তিময় দেবরায় জানান, আমার মেয়ে আগামী ৫ বছরের জন্য লেবারপার্টির প্রার্থী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হওয়ায় আমরা গর্বিত ও আনন্দিত। সে যেন সততা দক্ষতা ও আন্তরিকতা দিয়ে ভোটারদের প্রত্যাশা পূরণ করতে পারে সেজন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থী।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com