1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

জগন্নাথপুরে প্রেসক্লাবের নাম ব্যবহার করে আহ্বায়ক কমিটি গঠনের নিন্দা, বিভ্রান্ত না হতে আহ্বান

  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৯৩ Time View

স্টাফ রিপোর্টার :সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী ‘জগন্নাথপুর প্রেসক্লাব’-এর নাম ব্যবহার করে একটি মহলের কতিপয় অপসাংবাদিকদের সমন্বয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জগন্নাথপুর প্রেসক্লাবের মূল ধারার সাংবাদিক নেতৃবৃন্দ। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত ওই কমিটিকে ভুঁয়া ও অবৈধ বলে অভিহিত করে জগন্নাথপুরবাসীকে বিভ্রান্ত না হতে অনুরোধ জানিয়েছেন।

রোববার সন্ধ্যা ৭টায় জগন্নাথপুর প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ প্রতিবাদ জানানো হয়।

ক্লাবের সভাপতি দৈনিক সমকাল প্রতিনিধি তাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ সানোয়ার হাসান সুনু এর সঞ্চালনায়
সভায় বক্তারা বলেন, ১৯৮৪ সালে জগন্নাথপুর প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়। যারপর থেকে একটি ঐতিহ্যবাহী ও সুসংগঠিত সংগঠন হিসেবে ধারাবাহিকভাবে গঠনতান্ত্রিক উপায়ে এবং পেশাদারিত্বের সাথে কার্যক্রম চালিয়ে আসছে। অথচ সম্প্রতি সাংবাদিক নামধারী কতিপয় অপসাংবাদিক ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে একটি ভুঁয়া কমিটি গঠন করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। প্রকাশিত এই ভিত্তিহীন কমিটি দেখে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে কোনো ধরণের অপতৎপরতা বরদাস্ত করা হবে না উল্লেখ করে বক্তারা ভুয়া কমিটি গঠনকারীদের অপপ্রচারে বিভ্রান্ত না হতে আহ্বান জানান। এদের ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাবের সহসভাপতি মোঃ আব্দুল হাই  যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব কোষাধ্যক্ষ  মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল, দপ্তর  সম্পাদক গোলাম সারোয়ার  ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির  সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপন প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান জিলু কার্যকরী পরিষদের সদস্য জুয়েল আহমদ শাহ এস এম ফরিদ,সুমিত রায়, বিপ্লব দেব নাথ  প্রমুখ । সাংবাদিক নেতৃবৃন্দ অপ সাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার থাকার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com