1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী সুনামগঞ্জের দিকে নজর দিয়েছেন : এমপি কয়ছর আহমদ

  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৮ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী সুনামগঞ্জের দিকে নজর দিয়েছেন। সুন্দর জগন্নাথপুর গড়তে যা যা করণীয় তা করতে হবে। সবাই মিলে সুন্দর জগন্নাথপুর-শান্তিগঞ্জ গড়তে চাই।

আজ মঙ্গলবার (১২ মে) জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ কার্যালয়ের উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নকে ত্বরান্বিত করতে কাজ করছে। জগন্নাথপুর উপজেলার যে সব উন্নয়ন কার্যক্রম থমকে আছে সেগুলোর বিষয়ে আমি খোঁজ খবর নিয়ে নানা পদক্ষেপ শুরু করেছি। তিনি বলেন, ঠিকাদারদের কারণে জগন্নাথপুর ও শান্তিগঞ্জের বিভিন্ন রাস্তা ঘাটের বেহালদশা বিরাজ করছে। এসব বিষয়ে আমরা কাজ শুরু করেছি।

তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য আইনশৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে আমাদের নজরদারি রয়েছে। তিনি সাম্প্রতিককালে ক্ষতিগ্রস্ত কৃষক তালিকা প্রণয়নের বিষয় উল্লেখ করে বলেন, ক্ষতিগ্রস্ত কৃষক তালিকা নির্ভুল হতে হবে। এখানে কোন অনিয়ম ও স্বজনপ্রীতি মেনে নেয়া হবে না। তিনি নতুন করে এই তালিকা প্রণয়নের নির্দেশ দেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন’র সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন, কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ প্রমুখ।

সভা শেষে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাত পরিবারকে দুই বান করে ঢেউটিন ও নগদ সাড়ে সাত হাজার টাকা প্রদান করা হয়। পরে তিনি উপজেলা বার্ষিক উন্নয়ন তহবিলের আওতায় প্রকল্প থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের গাছের চারা বিতরণ করা হয়।

এদিকে বিকেলে তিনি নলুয়া হাওর পরির্দশন করেছেন। এসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলে তাদের খোঁজ খবর দেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com