1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

পাইলগাও ইউনিয়নে বড়ফেচি বাজারসহ গ্রামের বিভিন্ন রাস্তা ঘাট বৃষ্টির পানিতে প্লাবিত

  • Update Time : রবিবার, ২২ মে, ২০১৬
  • ২৮৪ Time View

স্টাফ রির্পোটার :: জগন্নাথপুরের পাইলগাও ইউনিয়নের বড় ফেচিবাজার গ্রামের কয়েকটি রাস্তাঘাট অব্যাহত বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। ফলে স্থানীয় বাসিন্দাদের জনদূর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসী জানান, গত কয়েকদিনে ভারি বর্ষনে উপজেলার পাইলগাও ইউনিয়নের বড় ফেচিবাজার, পূর্ব কাতিয়া গ্রামের রাস্তা, কসবা-অলৈতলী রাস্তা ও বেগমপুর রাস্তায় পানিতে নিমজ্জিত হয়ে গেছে। এছাড়াও গ্রামের বিভিন্ন রাস্তাঘাট এবং বাড়িতে পানি উঠে গেছে। ফলে জনদূর্ভোগ বেড়ে গেছে এলাকাবাসীর।
কাতিয়া গ্রামের বাসিন্দা হাবিল খান জানান, ভারি বৃষ্টিপাতের কারনে গ্রামের রাস্তাঘাটসহ ফেচিবাজারের প্রধান গলি পানিতে নিমজ্জিত হয়ে গেছে। যে কারনে এলাকাবাসী দূর্ভোগের শিকার হচ্ছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com