1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম:

২৮ অক্টোবরের র‍্যালি ও রক্তদান কর্মসূচি সফল করার ডাক: জগন্নাথপুরে যুবদলের প্রস্তুতি সভা

  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View
স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৩ অক্টোবর.) বিকাল ৪ টার দিকে জগন্নাথপুর বাজারের মাহিমা পার্টি সেন্টারে এই সভার আয়োজন করা হয়।
জগন্নাথপুর উপজেলা যুবদলের আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিমের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জুবেদ আলী লখনের পরিচালনায় সভায় আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিতব্য প্রতিষ্ঠাবার্ষিকীর কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে ব্যাপক আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, আগামী ২৮ অক্টোবর জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিকে যেকোনো মূল্যে সফল করতে হবে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। মাদক, সন্ত্রাস ও অপশক্তির বিরুদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ জগন্নাথপুর উপজেলা, সকল ইউনিয়ন এবং প্রতিটি ওয়ার্ড যুবদলের সর্বস্তরের নেতাকর্মীকে যথাসময়ে স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন।
প্রস্তুতি সভায় তৃণমূলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে অন্যদের মধ্যে বক্তব্য দেন, 
জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জহিরুল ইসলাম লেবু, সাদেক আহমেদ, রাসেল বক্স, জাকির হোসেন, রুহুল আমিন খান, লুৎফুজ্জামান ছালিক, মুস্তাফিজুর রহমান তালুকদার মুহিত, মোহাম্মদ আলী, উপজেলা যুবদলের সদস্য আবুল হাসনাত আমির, আব্দুল হক কামালী, আল আমিন, রুহেল চৌধুরী এবং আনিসুর রহমান আবু।
ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমেদ, সহ-সভাপতি সালেহ আহমদ, পাটলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রুপন মিয়া, সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম নুরুল, যুগ্ম-সাধারণ সম্পাদক রিপন রাজ, মিরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ফকরুল ইসলাম, সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক নজরুল খান, সহ-সভাপতি ইরশাদ মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি নাজিমুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, সিনিয়র সহ-সভাপতি তোতা মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি সাদিকুর রহমান সাদিক, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ মিজান, যুগ্ম-সাধারণ সম্পাদক মহসিন মিয়া; আশারকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মালিক খান, পাইলগাঁও ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ ও রুপন আহমেদ প্রমুখ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com