প্রেস বিজ্ঞপ্তি::
হাওরের প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য ও খনিজ সম্পদ সুরক্ষা, সরকারি উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং নদ-নদী রক্ষায় সোচ্চার সংগঠন ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’-এর জগন্নাথপুর উপজেলা শাখার প্রথম দ্বি-বার্ষিক সম্মেলন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে রুবেল মিয়া ভূইয়াকে সভাপতি এবং এম শামীম আহমেদকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট জগন্নাথপুর উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) বিকাল ৩টায় জগন্নাথপুর উপজেলার ‘সাত ভাই রেস্টুরেন্ট’-এর কনফারেন্স হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
হাওর ও নদী রক্ষা আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির আহ্বায়ক রুবেল মিয়া ভূইয়ার সভাপতিত্বে এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ-সভাপতি ওবায়দুল মুন্সী ও শাহ্ কামাল।
সম্মেলনে বক্তারা হাওরাঞ্চলের সার্বিক উন্নয়ন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে অনিয়ম, ধীরগতি, দুর্নীতি ও ঠিকাদারি সিন্ডিকেট কঠোরভাবে প্রতিরোধ করতে হবে।” এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটির প্রতিনিধি এবং সমাজের বিভিন্ন স্তরের সচেতন ও পরিবেশপ্রেমী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নবগঠিত ৩৫ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির অন্য পদাধিকারীরা হলেন—সহ-সভাপতি, শাহাজাহান মিয়া, হুমায়ুন কবীর চৌধুরী, জুনেদ আহমদ ভুইয়া, কাইয়ূম আহমদ, আলী আকবর ও মতিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক, শাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক রায়হান মেহেদী ও রিয়াজ উদ্দিন, অর্থ সম্পাদক, আফাজ্জল আহমদ,
বাঁধ বিষয়ক সম্পাদক সাজা চৌধুরী ও সেজুল মিয়া, দপ্তর সম্পাদক, জাবেদ নুর, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, রোকন আহমদ। তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, ইমদাদুল হক মিলন, আইন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক: রুমন আহমদ, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক, মজিদ আলী, বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক: রেজু চৌধুরী। নদী ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক, সুয়েব আহমদ। হাওর ও কৃষি বিষয়ক সম্পাদক আবুল কালাম, মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক, আল আমিন হোসেন রাব্বি, নির্বাহী সদস্য, আমিনুল ইসলাম, আলী ইমরান, শেখ আল আমিন, রুবেল আহমদ ও এম নুর আলম।