1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

মানুষের পাশে পদ্মা

  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৯ Time View

স্টাফ রিপোর্টার- : অসহায় ও দুঃস্থ পরিবার, এসএসসি পরীক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে পল্লী এডভান্সমেন্ট এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এ্যাসোসিয়েশন (পদ্মা) নামের একটি বেসরকারি সংস্থা। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদে একাধিক কর্মসূচি বাস্তবায়ন করেছে সংস্থাটি। কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সহযোগিতা করেছে সুইডেনভিত্তিক দাতা সংস্থা ইনসামলিংস্টিফটেলসেন হ্যান্ড ইন হ্যান্ড।

পদ্মা সূত্রে জানা যায়, কলকলিয়া ইউনিয়নের ৩৫টি পরিবারকে ২টি করে মোট ৭০টি ভেড়া, ১৬ জন এসএসসি পরীক্ষার্থীকে ২ হাজার ৫০০ টাকা করে শিক্ষা সহায়তা, ১শ’ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে ইউনিফর্ম, শিক্ষা সামগ্রী ও ২ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা সহায়তা প্রদান করেছে সংস্থাটি। এছাড়াও ১৫ জন কৃষক-কৃষাণীদের কৃষি প্রদর্শনী প্লট প্রদান করা হয়েছে।

আনুষ্ঠানিকভাবে এসব সহায়তা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদ্মা’র নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান। প্রজেক্ট কর্মকর্তা মো. জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. খালেদ সাইফুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিক মিয়া, প্যানেল চেয়ারম্যান আবদুল হাসিম।

এসময় উপস্থিত ছিলেন সমাজকর্মী জহিরুল ইসলাম লেবু, আনোয়ার হোসেন শিপু, পদ্মা’র প্রজেক্ট ডিরেক্টর মো. জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য মো. কামরুজ্জামান, মো. মাহবুবুল হাসান মোহন, মো. আজিজুল হক, মো. আবদুল কাইয়ুম, মশিক আহমদ, জসিম উদ্দিন, ছালিক মিয়া ও সাদিক আলম প্রমুখ।

সাজ্জাদুর রহমান বলেন, আমরা গ্রামীন জনগোষ্ঠী, শিক্ষা ও সামাজিক উন্নয়নের জন্য কাজ করি। এ প্রকল্পে আমাদের সহযোগিতা করেছে সুইডেনভিত্তিক দাতা সংস্থা ইনসামলিংস্টিফটেলসেন হ্যান্ড ইন হ্যান্ড। সংস্থাটির প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের এই সেবামূলক কাজ অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com