1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু

জগন্নাথপুরে তাবলীগ জামাতের বয়ান নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৩৪ Time View
 স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরের পল্লীতে তাবলীগ জামাতের বয়ানকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
আজ শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার কলকলিয়া ইউনিয়নের তেলিকোনা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজে তেলিকোনা জামে মসজিদে ইমাম হাবিবুর রহমান হাবিব বাংলাদেশে তাবলীগ জামাতের মাওলানা মোহাম্মদ জোবায়ের আহমদ পন্থীর (জোবায়ের গ্রুপ) পক্ষে এক বয়ান পেশ করেন । এসময় তেলিকোনা গ্রামের মজর উল্লাহর ছেলে সিরাজ আলী উক্ত বয়ানের আপত্তি করেন ও বয়ানের পক্ষে যুক্তিকতা চান। এ নিয়ে একই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ইয়াহিয়া ও শুকুর উল্লাহর ছেলে আব্দুল্লাহ ইয়ামিন সুনুর মধ্য বাকবিতণ্ডা হয়। এরই জেরে শনিবার দুপুরে ইয়াহিয়া ও আব্দুল্লাহ’র পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক নাজমুল ইসলাম বলেন, আহতদের মধ্যে ২০জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।
 এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বর্তমানে পুলিশি নজরদারিতে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগের প্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com