1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম:

তথ্য উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব ঢাকার

  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ কর্তৃক বাধা দেয়ার ঘটনায় ঢাকাস্থ ভারতীয় ভারপ্রাপ্ত হাই কমিশনার পাওয়ান বঢ়েকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলব করা হয়েছে। উচ্চ পর্যায়ের একটি কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানানো হয়েছে, ডা. জাহেদ উর রহমানের সঙ্গে দিল্লি বিমানবন্দরে যা হয়েছে তা অনাকাঙ্ক্ষিত, এতে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ঢাকা।।।

এর আগে সোমবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষের দিল্লিতে প্রবেশে বাধা দেয়ার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং দুঃখজনক বলে মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং দুঃখজনকও বটে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে।
পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, ভারতের নয়াদিল্লির বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. জাহেদ উর রহমানের বিষয়ে পুরো ঘটনা জেনে যদি কোনো অ্যাকশন নেওয়ার থাকে, সে অনুযায়ী পদক্ষেপ নেব। এ বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা কাজ করছেন।

দিল্লিতে সোমবার শুরু হওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান রোববার সন্ধ্যায় দিল্লির একটি বিমান বন্দরে পৌঁছান। ওই বৈঠকে তার বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেয়ার কথা ছিল।

কূটনৈতিক চিঠি দিয়ে আগে জানানোর পরও রোববার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে ঢুকতে বাধা দিয়েছে। পরে উচ্চ মহলে যোগাযোগ করেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি। ইমিগ্রেশনে বাধার মুখে পড়ায় ডা. জাহেদ অনুষ্ঠানে যোগ না দিয়ে শ্রীলঙ্কা হয়ে আজ ঢাকায় ফিরে এসেছেন। সূত্র-মানব জমিন

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com