1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৫৬ Time View

জগন্নাথপুর২৪ স্পোর্টস ডেস্ক::

বিশ্বকাপে দক্ষিণ কোরিয়াকে লুইস রোমোর করা এক গোলে হারিয়ে সবার আগে নকআউট বা রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে মেক্সিকো। শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় অনুষ্ঠিত ম্যাচে নিজেদের নকআউট পর্ব নিশ্চিত করে দলটি।

গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া। কিন্তু বিরতি থেকে ফিরেই ৫ মিনিটের মধ্যে কোরিয়ার গোলরক্ষকের ভুলে স্বাগতিকদের লিড এনে দেন রোমো। সেই গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া।

শুরু থেকে দু’দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে কোনো পক্ষই গোলের দেখা পায়নি। আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি ছিল বেশ জমজমাট, তবে শেষ মুহূর্তের ফিনিশিংয়ের অভাবে বিরতিতে যেতে হয় গোলশূন্য অবস্থায়।

দ্বিতীয়ার্ধে ফিরেই ম্যাচের ভাগ্য বদলে যায়। ৫০ মিনিটের মাথায় দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সুং-গিউয়ের বড় ভুলে এগিয়ে যায় মেক্সিকো। একটি ক্রস ঠেকাতে বক্স থেকে বেরিয়ে এসে তিনি সতীর্থের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে বল হাত থেকে ফেলে দেন। সেই সুযোগে সতর্কভাবে এগিয়ে এসে লুইস রোমো দুর্দান্ত এক ভলিতে বল জালে পাঠান। গোলরক্ষক ও রক্ষণভাগের সমন্বয়হীনতার সুযোগ নিয়ে করা এই গোলেই এগিয়ে যায় স্বাগতিকরা।

গোল হজমের পর দক্ষিণ কোরিয়া সমতায় ফেরার চেষ্টা করলেও মেক্সিকোর সংগঠিত রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা। শেষ পর্যন্ত ওই এক গোলের ব্যবধানেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে মেক্সিকো।

উল্লেখ্য, ২০০৬ সালের পর থেকে মেক্সিকোর বিপক্ষে জয়হীন রয়েছে দক্ষিণ কোরিয়া। গত বছরের শেষ দেখায় দু’দল ২-২ গোলে ড্র করেছিল। তবে এবার আর পয়েন্ট পাওয়া হয়নি কোরিয়ার, হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।সূত্র-কালবেলা.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com