1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
বেনজীরকে ফিরিয়ে দিতে আমিরাত সরকার এখনও কিছু জানায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশের মতো দেশ পৃথিবীতে দ্বিতীয়টি নেই: খন্দকার মুক্তাদির চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ সহযোগি: শি জিনপিং জগন্নাথপুরে অবরুদ্ধ ৫ পরিবারকে উদ্ধার, দখলমুক্ত জমিতে লাল নিশানা ট্রাম্পের বিরুদ্ধে আইসিসির বিচারকদের মামলা পবিত্র আশুরা আজ বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় একজনের মৃত্যুদন্ড, আরিফ-বাবরসহ ৯ জন খালাস দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী চীনের মন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতা করবে চীন

জগন্নাথপুরে অবরুদ্ধ ৫ পরিবারকে উদ্ধার, দখলমুক্ত জমিতে লাল নিশানা

  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ২৪ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরএলাকায় প্রভাবশারীদের অবৈধ দখলে থাকা সরকারি খাসজায়গা উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে গত দুইদিন ধরে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখা ভূমিহীন ৫টি পরিবারকে দখল মুক্ত করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষে দখলমুক্ত জায়গা নির্ধারণ করে লাল নিশানা স্থাপন করা হয়। এরআগের দিন বুধবার বিকেলে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে দখলকৃত ভূমিতে বাঁশের বেড়া উচ্ছেদ করা হয়। স্থানীয় এক মহল গত তিন দিন ধরে জোরপূর্বক বাঁশের বেড়া দিয়ে ভূমিহীন ৫ পরিবারের লোকজনকে গৃহবন্দি করে রাখা হয়েছিল।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ জুন একদল ভূমিখেকো চক্র পৌরসভার হবিবনগর এলাকায় সরকারি খাস জায়গাটি অবৈধভাবে দখল করতে গিয়ে সেখানে ৩১ বছর ধরে বসবাসরত ৫টি পরিবারকে অবরুদ্ধ ও গৃহবন্দি করে রাখে। এমন অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষে অভিযান চালিয়ে বাঁশের বেড়া অপসারণ করে অবরুদ্ধ থাকা ৫টি পরিবারকে উদ্ধার করা হয়।
গতকাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিনের উপস্থিতিতে ভূমির সীমানা নির্ধারণ করে সেখানে সরকারি লাল নিশানা স্থাপন করা হয়েছে।

ভুক্তভোগী বিধবা হলুদা আক্তার জানান,  আমরা ৩১ বছর ধরে পরিবার পরিজন নিয়ে সরকারী এই জায়গাতে বসবাস করে আসছি। আমাদেরকে অবরুদ্ধ করে কিছু ভূমিখেকো চক্র অবৈধভাবে সরকারি জায়গা দখল করে নিতে চেয়েছিল।  প্রশাসনের সহযোগিতায় আমরা দুইদিন গৃহবন্দি থাকার পর মুক্তি পেয়েছি। এজন্য প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন জানান, সরকারী জায়গা দখলমুক্ত করা হয়েছে। অপসারণ করা হয়েছে বাঁশের বেড়া।
তিনি বলেন, সরকারি সম্পত্তি রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন আমরা সর্বদা তৎপর রয়েছি। কোনো অবস্থাতেই সরকারি জায়গা অবৈধ দখলে নিতে দেওয়া হবে না এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com