1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দুই কেন্দ্র বন্ধে উৎপাদন কমেছে তিন হাজার মেগাওয়াট, বেড়েছে লোডশেডিং:বিদ্যুৎমন্ত্রী ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পের ৮৫ ঘণ্টা পর দুই শিশু জীবিত উদ্ধার রানীগঞ্জ কলেজের অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন বাজেটে ‘যাকাত’ শব্দ নেই, সুদভিত্তিক অর্থনীতি বাতিলের দাবি জামায়াত এমপির মেসির বিশ্বরেকর্ড স্থানীয় সরকার নির্বাচন আচরণ বিধিমালায় যুক্ত হচ্ছে কঠোর বিধান ইনসাফভিত্তিক সমাজ গঠনের তাগিদ নলজুর নদীর পশ্চিমপাড়ের যুক্তরাজ্য প্রবাসীদের নিয়ে কমিটি গঠন মালয়েশিয়া-চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ফের ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, নিখোঁজ ৫০ হাজারের বেশি

রানীগঞ্জ কলেজের অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৯ Time View
স্টাফ রিপোর্টার:
 সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ কলেজের অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুরের ওপর অতর্কিত হামলার প্রতিবাদের মানববন্ধন করেছেন কলেজের শিক্ষার্থীরা।
আজ রোববার (২৮ জুন) সকাল ১১টায় রানীগঞ্জ কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন কলেজের শিক্ষার্থী মো. সামি, মো. জুয়েল, মো. রুহিত, মো. আব্দুর রহিম, মো. আকমল হুসেন, মো. আতিফ হুসেন প্রমুখ।
বক্তারা বলেন, গত ২৪ জুন বুধবার কলেজ অধ্যক্ষের ওপর অত্যন্ত অন্যায় ও অতর্কিতভাবে হামলা চালানো হয়েছে। কলেজে নতুন চালু হওয়া যুক্তিবিদ্যা বিষয়ের শিক্ষক ফরহাদ রেজার শর্তসাপেক্ষ নিয়োগকে কেন্দ্র করে একটি মহল এই বিশৃঙ্খলা সৃষ্টি করছে। মূলত কাম্যসংখ্যক শিক্ষার্থী না থাকায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে ওই শিক্ষকের বেতন-ভাতা ছাড় হচ্ছে না, যা সম্পূর্ণ একটি প্রশাসনিক প্রক্রিয়া। কিন্তু এই বিষয়টিকে পুঁজি করে কলেজকে পরিচালনা কমিটিহীন রাখা হয়েছে এবং শিক্ষকদের বেতন-ভাতা প্রাপ্তিতে জটিলতা তৈরি করা হচ্ছে। মানববন্ধনে বক্তারা অধ্যক্ষের বিরুদ্ধে আনা সব ধরনের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানান। একই সাথে শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং অধ্যক্ষের ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের জন্য প্রশাসনের প্রতি দাবী জানানো হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com