স্টাফ রিপোর্টার- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ বিষয়ক সম্পাদক খাশিলা নৃসিংহ জিউড় আখড়া উন্নয়ন ও পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ব্যবসায়ী নিকিল পাল (৫৮) আর নেই। সোমবার রাত সাড়ে ১১ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ মঙ্গলবার সকালে নিজ গ্রাম বাদে খাশিলাতে তাঁর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন গুনগাহী রেখে গেছেন। তাঁর মৃত্যতে শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি বিজন কুমার দেব,সাধারণ সম্পাদক বিভাষ দে, সহ সভাপতি রূপক কান্তি দে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক সতীশ গোস্বামী, সদস্য সচিব অমিত কান্তি দেব,যুগ্ম আহ্বায়ক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, শশী কান্ত গোপ, জগন্নাথপুর পৌরসভা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক মুকুল ভট্টাচার্য্য, সদস্য সচিব জীবন গোপ, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ সূত্রধর,সাধারণ সম্পাদক দ্বিপক কুমার দেব,খাশিলা নৃসিংহ জিউর আখড়া উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি শংকর জ্যোতি দে,সাধারণ সম্পাদক সজল দাস, কলকলিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সঞ্জয় দে সনজিত, সদস্য সচিব জয়ন্ত গুপ্ত, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক মশাহিদ আহমেদ ভূঁইয়া প্রমুখ শোকবার্তায় নেতৃবৃন্দ তাঁর আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।