1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ/ বাসায় ডেকে আনা ব্যক্তিই কেড়ে নেন তিন প্রাণ: পিবিআই দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী

জগন্নাথপুরের আটঘর গ্রামের সড়ক সংস্কারের দাবিতে প্রশাসনের কাছে লিখিত আবেদন

  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১০০ Time View
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় একটি সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে তিনি জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী বরাবরে সাক্ষাৎ করে লিখিত আবেদন করেন। তিনি বলেন আমি ঐতিহ্যবাহী আটঘর গ্রামের বাসিন্দা। ৭১ এর মহান মুক্তিযুদ্ধে রনাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের চেয়ারম্যান। লিখিত আবেদনে উল্লেখ করা হয় উপজেলার মীরপুর ইউনিয়নের অধীনস্হ আটঘর গ্রামের আটঘর দক্ষিণ পাড়া থেকে বিটির লামা রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আটঘর গ্রামের মসজিদ সংলগ্ন মাজারে চিরনিদ্রায় শায়িত আছেন অলিকুল শিরোমনি হয়রত ইয়ামনী হয়রত শাহজালাল (রহঃ) এবং হয়রত শাহপরান (রহঃ) সহ ৩৬০ আউলিয়ার অন্যতম সঙ্গী হাজী শাহ শামস্ উদ্দিন বিহারী (রহঃ)। তাঁর স্মৃতি বিজড়িত আটঘর গ্রামের আটঘর দক্ষিণ পাড়া থেকে বিটির লামা রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার বর্তমানে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বিগত বছরগুলোতে উপর্যুপরি বন্যায় উক্ত রাস্তাটি পানিতে তলিয়ে গিয়ে রাস্তা জুড়ে গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়। বর্তমানে খুব ঝুঁকি নিয়ে শিশু কিশোর বয়স্ক পুরুষ মহিলা ও গবাদি পশু চলাচল করতে হচ্ছে। গ্রামের স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ছাত্রী আউলিয়ার মাজার ও মসজিদের মুসল্লীদের যাতায়াতের সুবিধার্থে দ্রুত আরসিসি ঢালাই সড়ক নির্মাণ জরুরি।
 বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ মালেক খান বলেন, জনগুরুত্বপূর্ণ এ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায়,চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গ্রামবাসীর পক্ষে আমি জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী সহ সংশ্লিষ্টদের নিকট আবেদন করেছি।আশা করছি দ্রুত সরেজমিনে পরিদর্শন করে সড়ক সংস্কার আরসিসি ঢালাই কাজ শুরুর উদ্যাগ নেয়া হবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন জানান, আটঘর গ্রামের সড়ক সংস্কার নিয়ে বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খানের একটি লিখিত আবেদন পেয়েছি। সড়কটি সংস্কারে আমরা উদ্যাগী হবো।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com