1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
চট্রগ্রামে বন্যার্তদের মধ্যে জগন্নাথপুরের মাতৃভূমি ফাউন্ডেশনের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ গাজী নজরু‌লের এম‌পি পদ বা‌তি‌লে স্পিকার-ইসিকে জামায়া‌তের চি‌ঠি জগন্নাথপুরে আইন শৃঙ্খলা কমিটির সভায়-মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করছেন ‘আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে’ ষাটোর্ধ্ব বয়সে আবারো গ্রাজুয়েশন লন্ডনে শিক্ষক সৈয়দ জহুরুল হক সংবর্ধিত জগন্নাথপুরে দুই মাদকসেবীকে কারাদণ্ড, ৫ দোকানিকে অর্থদণ্ড দাবি আদায়ে অনড় ‘ককরোচ’ পার্টি দিল্লির রাজনীতিতে নয়া সমীকরণ সুদ অর্থনৈতিক বৈষম্য বয়ে আনে জগন্নাথপুর পৌরসভার বাজেট ঘোষণা

জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের এমসি’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন 

  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৩৭ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার (এমসি) মাওলানা মুহিবুর রহমান বিরুদ্ধে ফেইসবুকে ফেইক আইডি দিয়ে অপপ্রচার চলানোর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার সকাল ১০ টায় জগন্নাথপুর ইসলামিক ফাউন্ডেশনের মউশিকের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন জগন্নাথপুর ইসলামিক ফাউন্ডেশনের মউসিক প্রকল্পের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

এরআগে উপজেলা মডেল মসজিদের হল রুমে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ জগন্নাথপুর শাখার সভাপতি মাওলানা ফজলুল করিমের সভাপতিত্বে ও সহ-সভাপতি মাওলানা আশরাফ আলীর পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন জগন্নাথপুরের সাধারণ কেয়ারটেকার মোহাম্মদ আব্দুল হক, নিজাম উদ্দিন সালেহি, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ জগন্নাথপুরের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ইয়াহিয়া, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আলী আজকর, কলকলিয়া ইউনিয়ন প্রতিনিধি হাফেজ মাওলানা মোঃ মুজিবুর রহমান, পাটলী ইউনিয়ন প্রতিনিধি হাফেজ মোঃ আব্দুর রউফ, মীরপুর ইউনিয়ন প্রতিনিধি মাওলানা ইয়াহিয়া নোমান, জগন্নাথপুর পৌরসভা প্রতিনিধি হাফেজ মাওলানা আনোয়ার হোসেন, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন প্রতিনিধি মাওলানা নুর উদ্দিন নোমান, রানীগঞ্জ ইউনিয়ন প্রতিনিধি মাওলানা শামসুল ইসলাম সোহেব, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন প্রতিনিধি শেখ ছালিক আহমদ, আশারকান্দি ইউনিয়ন প্রতিনিধি মাওলানা লোকমান আহমদ ও পাইলগাঁও ইউনিয়ন প্রতিনিধি মাওলানা আব্দুল কবির তালুকদার ।

বক্তারা বলেন, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মুহিবুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অপপ্রচার চালিয়ে  তাঁর সম্মানহানি করা হচ্ছে। তাঁরা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং দ্রুত সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com