1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দলিল সই, সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন ঋতুর পরিবর্তন আল্লাহর অসীম ক্ষমতার এক অনন্য নিদর্শন বাংলাদেশ এখন আর অদক্ষ শ্রমিক বি‌দে‌শে পাঠাবে না : প্রবাসী কল্যাণমন্ত্রী জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ২, আটক চারজন কারাগারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জগন্নাথপুরে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৩ জগন্নাথপুরে বিদ্যুৎ চুরি করে চলছিল ‘ইজিবাইক গ্যারেজ ও দোকানপাট’, ৩ লাখ ৬১ হাজার টাকা জরিমানা হবিগঞ্জে আইফোন ১১-এর লোভে বন্ধুকে হত্যা লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি এইচএসসির ফল প্রকাশ হবে ৩১ অক্টোবর

সুনামগঞ্জ কারাগারে আসামির মৃত্যু

  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৩৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জ কারাগারে এক বন্দির মৃত্যু ঘটেছে। শুক্রবার রাত পৌঁনে ১১ টায় মারা যান এই বন্দি। মৃতের নাম আক্কাস আলী (৪৮)। তিনি সুনামগঞ্জ শহরতলির সুরমা ইউনিয়নের আলী হোসেনের ছেলে।

শনিবার বিকালে পূর্ব ইব্রাহিমপুর জামে মসজিদের সামনে জানাজা শেষে গ্রামের কবরস্তানে দাফন করা হয় তাকে।

পরিবারের দাবি, প্রায় তিন বছর আগে সুনামগঞ্জ—ধর্মপাশা নৌপথে চলাচলকারী এমভি রাকিব লঞ্চের মালিক আমিনুর ও ফারুক মিয়ার কাছ থেকে আক্কাস আলী পাঁচ লাখ টাকা হাওলাত নেন। এরমধ্যে ৬০ হাজার টাকা পরিশোধ করলেও অবশিষ্ট টাকা পরিশোধ করতে না পারায় ফারুক মিয়া ঢাকার একটি আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় স¤প্রতি এক বছরের কারাদণ্ড হয় আক্কাস আলীর। গেল ২৩ মে আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়।

স্বজনদের অভিযোগ, কারাগারে থাকার সময় আক্কাস আলী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। শুক্রবার তাকে কারাগারে মারপিঠের অভিযোগ করেন পরিবারের সদস্যরা। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
সুনামগঞ্জ কারাগারের জেলার মো. মাঈনুদ্দিন ভুইয়া জানান, শুক্রবার রাত দশটা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হন বন্দি আক্কাস আলী। সঙ্গে সঙ্গে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে ১১ টা ৫০ মিনিটে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com