1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস-নাসীরুদ্দীন পাটোয়ারসহ আহত অনেকে জগন্নাথপুরে বিএনপির জরুরি সভা সম্পন্ন: ১০ আগস্টের মধ্যে ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশ জগন্নাথপুরে সেলিম মিয়া হত্যা মামলার ৮ আসামী গ্রেপ্তার জগন্নাথপুরে ৩৪ লাখ টাকার কৃষি ঋণ পেলেন ১৮ জন কৃষক দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু সুনামগঞ্জের সব উপজেলায় হাওরভাতা চালুর দাবি এমপি নুরুলের ‘রাতের ভোটের’ সুনামগঞ্জের সাবেক জেলা প্রশাসক আব্দুল আহাদ সহ ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে কোরআনের যে আয়াত মানবজীবনের পূর্ণাঙ্গ জীবনবিধান জগন্নাথপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত জগন্নাথপুরে মা ও শিশুর সামাজিক সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জগন্নাথপুরে সেলিম মিয়া হত্যা মামলার ৮ আসামী গ্রেপ্তার

  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৪ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপু‌র উপজেলার মিরপুর ইউ‌নিয়‌নের উত্তর গড়গড়ি গ্রামে সংগঠিত সেলিম মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় মামলার এজারভূক্ত ৮ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল সোমবার দিবাগতে রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব) র‍্যাব-৯ সুনামগঞ্জ ও র‍্যাব-১৩ সিপিসি-২ নীলফামারীর একটি যৌথ টিম পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার তেতুলিয়া ডাঙ্গাপাড়া এলাকা থেকে পলাতক আসামীদের গ্রেপ্তার ক‌রেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন উত্তর গড়গড়ি গ্রা‌মের আব্দুর রাজ্জাকের ছে‌লে কাজল মিয়া (৪০), ফুল মিয়া (৩০), দুলাল মিয়া (৩৮),মৃত আব্দুল সাত্তারের ছে‌লে হিরন মিয়া (৪৪), রাজিক মিয়া (৩৯), আতিক মিয়া (৩৪), আশিক মিয়া (৩৭) ও  হিরন মিয়ার ছে‌লে রাজু মিয়া (২৪)।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব) – ৯ এর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ সুনামগঞ্জ ও র‍্যাব-১৩ সিপিসি-২ নীলফামারীর সহযোগিতায় সোমবার গভীররাতে একটি পঞ্চগড়ের তুলিয়া উপজেলার তেতুলিয়া ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চা‌লি‌য়ে হত্যা মামলার পলাতক আসামীদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)- ৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। তিনি জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের  সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১০ জুলাই উত্তর গড়গড়ি গ্রামের লাল মিয়ার ছেলে জিয়াউল হক এবং একই গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে জমির আলীর মধ্যে পূর্ব বিরোধের জের হামলা সংঘর্ষের ঘটনায় সেলিম মিয়া নিহত হন। এঘটনায় জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com