স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা ছাদ মাষ্টার, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত,জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন মিঠু, যুগ্ম আহবায়ক এম এ মতিন, আব্দুস সোবহান, পৌর বিএনপি নেতা ফারুক মিয়া, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকা উপজেলা প্রতিনিধি হুমায়ুন ফরিদী, ভোরের কাগজ প্রতিনিধি রিয়াজ রহমান,আমার সকাল ২৪.কম এর নিজস্ব প্রতিবেদক শাহ ফুজায়েল আহমদ প্রমুখ।