1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সভা ও  বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩২ Time View

স্টাফ রিপোর্টার::

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জগন্নাথপুরের ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া উপজেলা পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জাতের বৃক্ষের চারা বিতরণ করা হয়।

আজ বুধবার (৫ আগষ্ট) সকালে উপজেলা মডেল মসজিদের হলরুমে মডেল মসজিদের এমসি হাফিজ মাওলানা মুহিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মহসীন উদ্দিন। এসময় উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, জিসি মাওলানা আব্দুল হক ,মাওলানা নিজাম উদ্দিন সালেহীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানানো হয়। পরে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ফাউন্ডেশনের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজসেবক এম এ কাদের এর সৌজন্যে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ফলজ বনজ ও ঔষধি বিভিন্ন জাতের চারা বিতরণ করা হয়। শেষে  দেশ ও জাতির কল্যাণ কামনায় খতমে কোরআন এবং মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com