1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরেনৌকা ডুবিতে প্রাণ হারানো পরিবারের পাশে প্রবাসী এম এ কাদির  জুলাই গনঅভ্যূথান দিবস উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে এবি পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন সিলেটে আলোচিত শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: প্রধান আসামী জাকিরের মৃত্যুদণ্ড রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা ১১ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা জামায়াত আমিরের ক্ষমতার প্রকৃত মালিক আল্লাহ জগন্নাথপুরে নৌকা ডুবিতে প্রাণ হারানো পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ  যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটি কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১১ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা জামায়াত আমিরের

  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

জগন্নাথপুর২৪ ডেস্ক::

রাজধানীতে বিদ্যুৎ-গ্যাস সংকট, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও ১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আয়োজিত সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গনে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, ‘জনগণের ওপর জুলুমকারীরা জীবিত অবস্থায় বাংলাদেশে আর আস্ফালনের সুযোগ পাবে না।’

১১ দফা দাবি দেশের ১৮ কোটি মানুষের অধিকার রক্ষার দাবি উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘জনগণ দাবি আদায় করেই মাঠ ছাড়বে।’

 

তিনি আরও বলেন, ‘গণভোটের রায় মেনে না নেওয়া হলে ২০২৪ সালের মতো ২০২৬ সালেও নতুন বিপ্লব সংগঠিত হবে।’

সমাবেশে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচিগুলো হলো: আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ, ১৯ সেপ্টেম্বর রংপুরে লংমার্চ, ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট পর্যন্ত রেলমার্চ এবং ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, ‘১১ দফা দাবি বাস্তবায়ন না হলে সরকারের জন্য পরিণতি ভালো হবে না।’

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার যদি জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন দেখা উচিত হবে না।’

বিদ্যুৎ-গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত এ কর্মসূচিতে ১১ দলীয় জোটের নেতারা সরকারের প্রতি দ্রুত জনদুর্ভোগ নিরসনের আহ্বান জানান।

সূত্র খবরের কাগজ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com