1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেট-সুনামগঞ্জে তিন মাসে ৫৭ কোটি টাকার ‘বুঙ্গার মাল’ জব্দ দাম্পত্য কলহ সমাধানে ইসলামের আট নির্দেশনা সুনামগঞ্জে পিতৃহত্যার লোমহর্ষক ছক: প্রবাস থেকে টাকা পাঠালেন ছেলে, খুনি ভাড়া করলেন পুত্রবধূ! জগন্নাথপুরে নৌকাডুবিতে প্রাণ হারানো পরিবারগুলোর পাশে বিশ্বম্ভপুরের যোগী সম্প্রদায়  সাগর পথে গ্রিসে যাত্রা, খাবার ও পানির অভাবে ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির মৃত্যু জগন্নাথপুরে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমদ জগন্নাথপুরে ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন: লটারিতে মোশারফ সভাপতি, ১ ভোটে জিতে লাহিন সম্পাদক জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ২১ সদস্যের কমিটি অনুমোদন নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়

সিলেট-সুনামগঞ্জে তিন মাসে ৫৭ কোটি টাকার ‘বুঙ্গার মাল’ জব্দ

  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

৪৮ বিজিবির অধীন সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত রুট থেকে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে গত তিন মাসে ৫৭ কোটি টাকার ‘বুঙ্গার মাল’ (চোরচালান) জব্দ করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় সিলেটে বিজিবির সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক। চোরাচালানের রুট পরিবর্তনের পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান রোধ করা এখন বেশি চ্যলেঞ্জিং হয়ে উঠেছে বলে মন্তব্য করে ৪৮ বিজিবি এর অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বলেন, কিছুদিন আগে আমরা অবৈধভাবে পাথর উত্তোলনকারী ট্রাক আটকালে একদল লোক মব সৃষ্টি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আক্রমণ করে ট্রাক ছিনিয়ে নেয়। তারা সিলেট তামাবিল সড়ক আটকে সমস্যা সৃষ্টি করে। এই মব ঠেকানোটাই একটি বড় কনসার্ন। তারা মব সৃষ্টি করে অবৈধ জিনিসকে বৈধ করতে চায় এবং তাদের মবের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আক্রমনের শিকার হওয়ার পাশাপাশি সাধারণ মানুষও দুর্ভোগে পড়েন।

৪৮ বিজিবি এর পক্ষ থেকে জানানো হয়, গত তিন মাসে ৫৭ কোটি টাকার বেশি ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়। ১০ হাজারের বেশি ভারতীয় মদ, ২২৬০ টি গরু মহিষ জব্দ করা হয়। পাশাপাশি ৮ জনকে আটক করা হয়। বিজিবির এই বিশেষ অভিযানের অংশ হিসেবে গত শনিবার (১৫ আগস্ট) ও রবিবার (১৬ আগস্ট) দুই দিনব্যাপী সিলেট জেলার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট এবং জৈন্তাপুর উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা, চা পাতা, ফুচকা, শাড়ী, কম্বল, মদ এবং বিভিন্ন কসমেটিক্স সামগ্রী জব্দ করতে সক্ষম হয়। শনি ও রবিবারের জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা। এসসব মালামাল পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় তাই অভিযানের সময় কাউকে আটক করতে পারেনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক, বিজিওএম জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে এ সকল চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম সর্বোতভাবে অব্যাহত থাকবে। জব্দকৃত চোরাচালানী মালামাল সমূহ সরকারী বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com