প্রেস বিজ্ঞপ্তি::
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) সুনামগঞ্জ জেলার ৩২ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। ২৬ আগস্ট দলটির কেন্দ্রীয় দপ্তর থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নবগঠিত কমিটিতে সৈয়দ তালহা আলমকে আহবায়ক এবং আলী আছগর ইমনকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া মোঃ জসিম উদ্দীনকে করা হয়েছে প্রধান উপদেষ্টা।
কমিটির অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে সিনিয়র যুগ্ম আহবায়ক পদে দেওয়ান সাইফুস শারফিন, যুগ্ম আহবায়ক পদে ব্যারিস্টার জয়নাল আবেদিন (ইউকে) ও সাঈদ আহমদ সবুজ এবং যুগ্ম সদস্য সচিব পদে হাফিজ মোশাহিদ আলী, মোঃ রকিব মিয়া (ইউকে) ও আলী আহমদ মনোনীত হয়েছেন।
কমিটির সদস্যরা হলেন বাবুল চন্দ, হাজি আনোয়ার মিয়া, ফরিদ আহমদ, বদরুল আলম, সামসুল হক, জসিম উদ্দিন, আজাদ মিয়া, আলী আহমদ, হাফিজুর রহমান, সমর আলী মেম্বার, মাওলানা ওয়েস আহমদ, আব্দাল মিয়া, মোছাঃ রুবিয়া আক্তার, লিপি আক্তার, নজরুল ইসলাম, কিবরিয়া, শেখ আব্দুল মজিদ, আমিনুল হক রুবেল (ইউকে), কাজল মিয়া, শুকুর আলী, মোবারক আলী, মোছাঃ জান্নাতুল ফেরদৌস এবং মোছাঃ আমেনা বেগম।
গণমাধ্যমে বিজ্ঞপ্তিটি প্রেরণ করেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তর) আবদুল্লাহ আল মামুন রানা।