1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
এক গুদামের আগুনে পুড়ল আরও ১২ গোডাউন নিহত বেড়ে ১৬০, বন্যায় বিপর্যস্ত নেপাল, বিহারে ঢুকে পড়ছে পানি ভাগ্য নিয়ে দুশ্চিন্তা, নিরাশ না হয়ে দৃঢ় বিশ্বাস রাখুন এই ৫ আয়াতে ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক এবি পার্টির সুনামগঞ্জ জেলা কমিটি গঠন: আহবায়ক সৈয়দ তালহা, সদস্য সচিব ইমন বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ জগন্নাথপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু মাদকসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার

এক গুদামের আগুনে পুড়ল আরও ১২ গোডাউন

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর দেউলিয়াবাড়ি এলাকায় ঝুটের গুদামে লাগা আগুনের ঘটনায় পাশের আরও ১২টি গোডাউন পুড়ে গেছে। আগুন এখনও নেভানো সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে কোনাবাড়ী মেট্রো থানাধীন দেউলিয়াবাড়ি এলাকায় এ আগুনের ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দেউলিয়াবাড়ি এলাকার একটি ঝুটের গোডাউন থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা আশপাশের গোডাউনগুলোয় ছড়িয়ে পড়ে। গোডাউনগুলোয় বিপুল পরিমাণ ঝুটসহ বিভিন্ন দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে।

খবর পেয়ে স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় সারাবো ফায়ার স্টেশনের আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। বর্তমানে মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, সকাল সাড়ে ৫টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়রা জানান, গোডাউনগুলো পাশাপাশি থাকায় একটি গোডাউনে আগুন লাগার পর তা দ্রুত আশপাশের গোডাউনগুলোয় ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে প্রায় ১২টি গোডাউন ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে অগ্নিকাণ্ডে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। গোডাউনগুলোতে থাকা বিপুল পরিমাণ ঝুট ও অন্যান্য মালামাল পুড়ে যাওয়ায় ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। সূত্র-কালবেলা.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com