স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আগামীকাল শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে একটানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ বলেন,
বিদ্যুৎ সরবরাহের স্বার্থে ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজে জন্য দক্ষিণ সুরমা ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র হতে জগন্নাথপুর পর্যন্ত ৩৩ কেভি লাইনের রাইট অব ওয়ে (ROW) বরাবর ঝুঁকিপূর্ণ গাছ ও গাছের শাখা-প্রশাখা কর্তনসহ জরুরি মেরামত জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তিনি বলেন, কার্য সম্পাদন শেষে পুনরায় বিদ্যুৎ সরবরাহ করা হবে। সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।