1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঐক্যবদ্ধ গ্রামবাসীর সমর্থন পেলেন রেজা জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন  হবিগঞ্জে অপহরণের ১২ ঘণ্টা পর কিশোর উদ্ধার জগন্নাথপুরে শনিবার বিদ্যুৎ থাকবে না ৭ ঘন্টা স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দুই হাত তুলে দোয়া করলেন জামায়াত আমির সারা দেশে র‌্যাবের নিরাপত্তা জোরদার মানসিক চাপ কমাতে কোরআনে বর্ণিত যে ১০ আমল করবেন জগন্নাথপুরে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের উন্নয়ন সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইকচালকের, আটক ২ সাংবাদিক বকসি ইকবাল আহমেদ এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা

জগন্নাথপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঐক্যবদ্ধ গ্রামবাসীর সমর্থন পেলেন রেজা

  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ Time View

স্টাফ রিপোর্টার- আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঐক্যবদ্ধ গ্রামবাসীর সমর্থনে পেয়েছেন সিলেটের আয়কর আইনজীবী রেজাউল হক রেজা।

শুক্রবার রাত ৮টার দিকে তাঁর নিজ বাড়িতে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে ইচ্ছা পোষন করেন৷ এ সময় উপস্থিত নারিকেলতলা গ্রামবাসী ঐক্যবদ্ধভাবে নিজ গ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট রেজাউল হককে সমর্থন করেন।
চেয়ারম্যান প্রার্থী রেজাউল হক বলেন, আমি এবং আমার পরিবার বিগত দিনগুলোতে রানীগঞ্জ ইউনিয়নবাসীর বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করে আসছি। আমি সমাজের সার্বিক উন্নয়ন ও গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।
এসময় নারিকেলতলা গ্রামের মুরুব্বি, যুব ও ছাত্র সমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com